জেরার মুখে ভেঙে পড়লেন শীজান

শীজান গত দুই দিন ধরে পুলিশ হেফাজতে রয়েছে এবং আমরা অভিযুক্তকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছি, তাঁর কোনও গোপন বান্ধবী সম্পর্কে জানার চেষ্টা করছি

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা শীজান খান বর্তমানে পুলিশি হেফাজতে। অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর জন্য অন্যতম অভিযুক্ত হিসেবে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শীজানকে গ্রেফতার করা হয়েছে, যদিও শীজান এই অভিযোগ অস্বীকার করেছেন। মায়ের অভিযোগ, তুনিশার সঙ্গে সম্পর্কে থাকাকালীন শীজানের বেশ কয়েকটি মেয়ের সঙ্গে ডেটিং চলছিল। এমনকী সম্প্রতি নতুন তথ্য অনুযায়ী, তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের সম্পর্কের কথা শিকার করেছেন শীজান। তিনি জানিয়েছেন, ধর্ম ও বয়সের ব্যবধানের কারণে তিনি সম্পর্ক থেকে সরে এসেছেন।

যার ফলে তুনিশা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেকারণেই কঠিনতম সিদ্ধান্ত। এমনকী জানা যায়, তুনিশার মৃত্যুর একদিন আগে শীজানের সঙ্গে তাঁর তীব্র ঝামেলা হয়েছিল। যে কারণে আলিবাবার শ্যুটিং ২ ঘন্টা বন্ধ ছিল। গত ২৪ ডিসেম্বর টেলিভিশন সিরিয়ালের সেটে ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় তুনিশার মৃতদেহ উদ্ধার হয়। একজন পুলিশ কর্মকর্তার কথায়, “শীজান গত দুই দিন ধরে পুলিশ হেফাজতে রয়েছে এবং আমরা অভিযুক্তকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছি, তাঁর কোনও গোপন বান্ধবী সম্পর্কে জানার চেষ্টা করছি।” এরপর ওয়ালিভ থানার মহিলা পুলিশ অফিসার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গেলে শীজান কাঁদতে শুরু করেন। টানা দুই দিন ধরে, তিনি তুনিশার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিভিন্ন তত্ত্ব বর্ণনা করেছেন।

মহিলা অফিসারের মতে, অভিনেতা মুখ খোলেননি এবং গতকাল পর্যন্ত তাঁর শরীরের ভাষা দেখে তাঁর আবেগ অনুমান করা কঠিন ছিল, কিন্তু গত রাতে জিজ্ঞাসাবাদের সময় তিনি কাঁদতে শুরু করেন। তবে তুনিশার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। শীজান তাঁর জীবনে অন্য কোনো মেয়ের অস্তিত্ব অস্বীকার করেছে। মামলায় এ পর্যন্ত ১৭ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। শীজান বারবার তাঁর বক্তব্য পাল্টাচ্ছে। এখন পর্যন্ত তিনি বিচ্ছেদের কোনো সুস্পষ্ট কারণ জানাননি। মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইতে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের