আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ হাসিনার দলের হয়ে সংসদ উপনির্বাচনে দাঁড়াচ্ছেন জনপ্রিয় নায়িকা মাহি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাঁকে ফোনে ধর্ষণের হুমকি দিয়ে এক বছর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ হারাতে হয়েছিল আওয়ামী লীগ নেতা মুরাদ হাসানকে। এবার সেই ঢাকাই সিনেমার জনপ্রিয়  নায়িকা মাহিয়া মাহি শাসকদলের হয়ে উপনির্বাচনে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের হয়ে মনোনয়ন ফর্ম কেনার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের নিজেই এ কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা।

গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করার পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে দেখা গিয়েছে মাহিয়া মাহিকে। এলাকায় শাসকদলের হয়ে একাধিক জনসভা ও সমাবেশে তাঁর উপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সম্প্রতি আওয়ামী লীগ পন্থী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সংসদ নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাংবাদিকদের বলেন, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই। সেই কারণেই চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

যে দলের নেতা তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছেন সেই আওয়ামী লীগের হয়ে কেন ভোটে দাঁরানোর সিদ্ধান্ত নিলেন তা জানতে চাওয়া হলে মাহি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেই আমি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত ১৪ বছর ধরে তিনি দেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমার সঙ্গে অতীতে কী হয়েছে, তা মনে রাখতে চাই না। যিনি অপরাধ করেছিলেন, তাঁকে যোগ্য শাস্তি দিয়েছেন প্রধানমন্ত্রী।’ উল্লেখ্য বিএনপি সাংসদদের ইস্তফার কারণে আগামী ১ ফেব্রুয়ারি দেশের পাঁচ সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ