দীর্ঘদিনের প্রেমিকা রাধিকার সঙ্গে বাগদান সারলেন মুকেশ-নীতার কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি

এনগেজমেন্টের উদ্দেশ্যে তাঁরা পৌঁছেছিলেন রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে। সেখানেও তাঁদের 'রোকা' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই যমজ সন্তান জন্মের পর প্রথমবার ভারতে এসেছেন ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি। নাতি-নাতনিকে রাজকীয়ভাবে স্বাগত জানানোর জন্যে মুকেশ এবং নীতা আম্বানি দুজনেই মুম্বই বিমানবন্দরে পৌঁছেছিলেন। এবং তাঁদের কোলে নিয়ে বাড়ি ফিরেছেন। নাতি-নাতনিকে ৩০০ কেজি সোনা দিয়ে আম্বানি পরিবারে বরণ করে নেন মুকেশ নীতা। হোম যজ্ঞ এবং অতিথি সেবার জন্যে দেশ-বিদেশের নানা জায়গা থেকে পুরোহিত এবং ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা করেছিলেন আম্বানি পরিবার। এই খুশির রেশ কাটতে না কাটতেই আম্বানি পরিবারে আবারও খুশির জোয়ার।

বৃহস্পতিবার হয়ে গেল বিজনেস টাইকুন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানির বাগদান। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সারলেন অনন্ত। এনগেজমেন্টের উদ্দেশ্যে তাঁরা পৌঁছেছিলেন রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে। সেখানেও তাঁদের ‘রোকা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে আম্বানি পরিবারকে মন্দিরে স্বাগত জানানো হয়েছিল। শ্রীনাথজি মন্দির রাজস্থানের রাজমাসন্দ জেলার নাথদ্বারায় অবস্থিত। অনন্ত আম্বানি মুকেশ আম্বানির তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ, বাকি দুইজন হলেন আকাশ ও ইশা। ১৯৯৫-তে জন্ম নেওয়া অনন্ত আম্বানি বর্তমানে আম্বানির ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম উত্তরাধিকারী।

মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ করে অনন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রসঙ্গত, অনন্ত ও রাধিকা বণিক ছোটবেলার বন্ধু। রাধিকা একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। যিনি একজন বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। রাধিকা মার্চেন্টের বাবা বীরেন মার্চেন্ট এনকোর হেলথকেয়ারের সিইও। রাধিকা গুরু ভাবনা ঠাকরের নির্দেশনায় মুম্বইয়ের বিখ্যাত ডান্স অ্যাকাডেমি শ্রী নিভা আর্টস নৃত্য থেকে শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ভারতনাট্যম নৃত্যকলার নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের