ফের তালিবানি ফরমান, আফগানিস্তানে টিভি চ্যানেলে নিষিদ্ধ মহিলা সঞ্চালিকা

তালিবানদের এমন ফরমান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: মহিলাদের অন্দরমহলে বেঁধে রাখতে শুক্রবার ফের নয়া ফরমান জারি করল তালিবানরা। নয়া ফরমান অনুযায়ী, দেশের কোনও টিভি চ্যানেলে পুরুষ সঞ্চালকদের সঙ্গে অনুষ্ঠানের সহ সঞ্চালনা করতে পারবেন না মহিলারা। এমনকী কোনও টিভি শোয়ে মহিলাদের অতিথি হিসেবে ডাকা যাবে না। রেডিওতেও লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করতে পারবেন না মহিলা সঞ্চালিকা। তালিবানদের এমন ফরমান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

গত বছরের অগস্ট মাসে রাজনৈতিক পালাবদলের পরে তালিবানরা ক্ষমতায় আসায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন কাবুলিওয়ালার দেশের মহিলারা। নব্বইয়ের দশকে দেশের ক্ষমতায় থাকাকালীন কট্টর মৌলবাদী সংগঠন কতটা ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছিল তা ভোলেননি তাঁরা। যদিও তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আশ্বাস দিয়েছিলেন, ‘গতবারের ভুলের আর পুনরাবৃত্তি হবে না। অন্য তালিবানদের দেখতে পাবে বিশ্ববাসী।’

কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে কার্যত ফের তালিবানদের সেই পুরনো ভয়ঙ্কর চেহারাই প্রকট হয়ে উঠেছে। মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ করে দেওয়ার পথে হেঁটেছে কট্টর মৌলবাদী সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। চলতি মাসে মহিলাদের পার্কে ঘুরতে বেড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করেছিল। ওই সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বজুড়েই সমালোচনার ঝড় উঠেছিল। জি-৭ দেশগুলির বিদেশ মন্ত্রীদের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তালিবান নেতৃত্বের কাছে আর্জি জানানো হয়েছিল। জাতিসঙ্ঘের পক্ষ থেকেও একই অনুরোধ জানানো হয়েছিল। ওই অনুরোধে কর্ণপাত তো দূরের কথা উল্টে মহিলাদের উপরে নতুন নিষেধাজ্ঞা জারির পথে হেঁটেছে তালিবান নেতৃত্ব।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়