গঙ্গাসাগরে পরিষেবা দিতে গিয়ে ল্যাজেগোবরে বিএসএনএল

কিন্তু মেলা শুরু হতে চললেও ঠিক হয়নি বিএসএনএলের পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলায় বিএসএনএল এর পরিষেবা স্বাভাবিক রাখা হবে বলে আগেই জানিয়েছিল এই সংস্থার কর্তারা। মেলার (Gangasagar Mela 2023) প্রস্তুতি নিয়ে ২১ ডিসেম্বর নবান্নে (Nabanna) বৈঠকে মুখ্যমন্ত্রীর (Chief Minister) সামনেই পরিষেবা (Service) যথাযথ রাখা হবে বলে জানিয়েছিলেন বিএসএনএল (BSNL) কর্তারা। এদিকে গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। কিন্তু বিএসএনএল এর নেটওয়ার্ক এখনও দুর্বল সাগরে। পরিষেবা দিতে গিয়ে কার্যত ল্যাজেগোবরে অবস্থা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার।

বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি প্রায় সম্পূর্ন সবক্ষেত্রে। মঙ্গলবার দমকলমন্ত্রী সুজিত বসু মেলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কিন্তু এদিন দেখা গেল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সাগরে বিএসএনএল পরিষেবা একেবারে দুর্বল। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার এমন বেহাল পরিষেবায় প্রশ্ন উঠে গিয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা, বাকি আর মাত্র ৪ দিন। কিন্তু মেলা শুরু হতে চললেও ঠিক হয়নি বিএসএনএলের পরিষেবা। কবে পরিষেবা ঠিক হবে তা এখনও অজানা।

উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার সাগরে আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। বুধবার গঙ্গাসাগরে গিয়ে কপিলমুনির মন্দিরে পুজো দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি সাগরে হ্যালিপ্যাডেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫ কোটি টাকা খরচ করে এই নয়া হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শীতবস্ত্রও প্রদান করেন। প্রসঙ্গত সাগর মেলার প্রস্তুতি নিয়ে এর আগে ২১ ডিসেম্বর নবান্ন সভাঘরে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান