চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। উত্তরপ্রদেশের বালিয়া থেকে নবীন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করে নবীনের হদিশ পেয়েছে সিবিআই। তারপরেই উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে নবীনকে গ্রেফতার করা হয়। চন্দ্রনাথকে খুনের অভিযোগে কয়েকদিন আগেই দিল্লি থেকে রাজকুমার সিং নামে একজনকে গ্রেফতার করেছিল সিবিআই। তাকেই জিজ্ঞাসাবাদ করে নবীনের হদিশ পান তদন্তকারীরা। তারপরেই উত্তরপ্রদেশের বালিয়ার ফেফনা থানা এলাকার থামহানপুরায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকেই নবীনকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, ধৃত নবীন সিংয়ের কাছ থেকে অস্ত্র পাওয়া গিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, চন্দ্রনাথ খুনে ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র ৷ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেটি ৷ এদিকে এই খুনে জড়িত থাকার অভিযোগে এর আগে রাজ সিং নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷

আরও পডুন: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চন্দ্রনাথ রথ খুনের তদন্ত যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ হাতে পাচ্ছে সিবিআই। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের জেরা করেই বিপুল পরিমাণ টাকার বরাত-সহ নানা তথ্য আগেই হাতে পেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। যাঁকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। এই ঘটনায় রাজ্য-রাজনীতিতে তুমুল আলোড়ন পড়ে যায়। মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল‍্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথকে। তার জন্য ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছিল শার্প শুটার এমনটাই তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেই একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। দিল্লি, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই মাস্টারমাইন্ডের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর