‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা নীল ভট্টাচার্য। বিতর্কিত সিরিয়াল ‘ভোলে বাবা পার করেগা’ প্রথম পর্বে দেখা গিয়েছিল তাঁকে। যেখানে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। কিন্তু শোনা যায়, বিয়ের পরেই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছিলেন মধুমিতা, তাই প্রথম সিজন বন্ধ করে দ্বিতীয় সিজন চালু করা হয়। যেখানে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্বেতা মিশ্র। কিন্তু দিঘার তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল, এরপর নানা বিতর্কের কারণে বন্ধ হয় ধারাবাহিক। যাই হোক, ‘ভোলে বাবা পার করেগা’-র পর আর কোনও সিরিয়ালে দেখা যায়নি নীলকে।

তখনই তিনি জানিয়েছিলেন, এবার তিনি বড়পর্দার কাজে মন দেবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের আসন্ন ধারাবাহিকের নায়ক হচ্ছেন নীল। ‘দুলারি’ ধারাবাহিকের দেবপ্রিয়া বসুর বিপরীতে দেখা যাবে নীলকে। যদিও সত্যিটা খোলসা করেননি পরিচালক। তিনি সবটা জানার জন্যে আর কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, অসমবয়সী প্রেম নিয়ে গড়ে উঠবে ধারাবাহিকের কাহিনী। আর এই ধারাবাহিকের মাধ্যমেই বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছেন দেবপ্রিয়া এবং প্রথমেই নায়িকার চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি। এর আগে তাঁকে একাধিক সিরিয়ালে শিশুশিল্পীর চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়া সিরিয়ালে আরও অভিনয় করতে পারেন পায়েল দেব, রাজন্যা মিত্র, মৌসুমী সাহা। শোনা যাচ্ছে, নীলের দাদার ভূমিকায় অভিনয় করতে পারেন ‘মীরাক্কেল’ খ্যাত ভিকি।

আরও পডুন: প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

জানা গিয়েছে, পুরুলিয়ার এক মেয়ের গল্প দেখানো হবে ধারাবাহিকে। যার চোখে অনেক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে কলকাতায় আসবে। নিজেকে প্রতিষ্ঠিত করবে। কতটা সে তাঁর স্বপ্ন পূরণ করবে সেই নিয়েই এগোবে গল্প। আর প্রথমবার নায়িকা হিসেবে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেবপ্রিয়া। বললেন, স্বর্ণেন্দুর হাত ধরেই অভিনয়ে পা রাখা। তাঁর হাত ধরেই এবার নায়িকা হিসেবে যাত্রা শুরু করছেন তিনি। তাই আনন্দ তো আছেই, মাথার উপর চাপও বেড়ে গেল। আপাতত নীল ও দেবপ্রিয়ার কেমিস্ট্রি পর্দায় কেমন জমবে, সেই অপেক্ষায় ভক্তরা।

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক