কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনটি কন্যাসন্তানের পর চতুর্থবারও মেয়ে হওয়ায় চরম পদক্ষেপ নিয়েছিল বাবা-মা। সদ্যোজাত কন্যাকে শ্বাসরোধ করে খুন করেছিল দম্পতি। তারপরে নাইলনের ব্যাগে ভরে খালের জলে ফেলে দিয়েছিলেন তারা। যদিও সেই খুনের কথা কোনওদিন স্বীকার করেননি তারা। তাই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল ডিএনএ পরীক্ষা। পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে এই ডিএনএ পরীক্ষা। হুগলির চুঁচুড়া আদালত সন্তানকে খুনের দায়ে মা-বাবা দুজনকেই যাবজ্জীবন সাজার ঘোষণা করেছে।

ঘটনার সূত্রপাত, ২০২০ সালের ২৪ শে ডিসেম্বর। হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত মানুসমারি গ্রামের বাড়িতেই অভিযুক্ত মা পূর্ণিমা টুডুর চতুর্থ কন্যা সন্তানের জন্ম হয়। ওইদিনই তার স্বামী নারায়ণ টুডুকে সঙ্গে নিয়ে শ্বাসরোধ করে সদ্যোজাতকে খুন করে পূর্ণিমা। তারপরে বাড়ির কাছেই মানুসমারি খালে দেহ ফেলে দেয় নাইলনের ব্যাগে ভরে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবেশী গণেশ মুর্মু অভিযোগ দায়ের করেন পান্ডুয়া থানায়। অভিযোগ পাওয়া মাত্রই পান্ডুয়া থানার পুলিশ অফিসার বুদ্ধদেব সরকার ঘটনার তদন্ত নামেন। গ্রেফতার করা হয় পূর্ণিমা ও নারায়ণ টুডুকে। যদিও খুনের কথা অস্বীকার করে, সদ্যোজাতকে নিজেদের সন্তান নয় বলেই দাবি করেছিল তারা। যদিও তাদের বিরুদ্ধে সাক্ষী দেন ১৭ জন গ্রামবাসী। সঙ্গে অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করে প্রমাণ করা হয়, মৃত সদ্যোজাত তাদেরই সন্তান। আদালতের নির্দেশেই তদন্তের স্বার্থে ডিএনএ পরীক্ষা করেছিল পুলিশ।

আরও পডুন: ৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

গতকাল, বুধবার চুঁচুড়া আদালত পূর্ণিমা ও নারায়ণ টুডুকে দোষী সাব্যস্ত করে। আজ, বৃহস্পতিবার হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, ‘পান্ডুয়া থানায় ২৪/১২/২০২০ তারিখে এফআইআর দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়। মামলায় ১৭ জনের সাক্ষীর ভিত্তিতে চুঁচুড়ার তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় ৩০২ ধারায় যাবজ্জীবন ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। সেই জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ৬ মাসের জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান