দোনে‍ৎস্কে ৮০০ রুশ সেনাকে খতমের দাবি ইউক্রেনের

পাশাপাশি একটি বিমান, একটি হেলিকপ্টার এবং তিনটি ট্যাঙ্কও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গত ২৪ ঘন্টায় ৮০০ রুশ সেনাকে খতম করা হয়েছে বলে বৃহস্পতিবার ফের দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী। নিহতদের বেশিরভাগই রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাওয়া দোনেস্কে মারা গিয়েছেন। ৮০০ রুশ সেনাকে খতমের পাশাপাশি একটি বিমান, একটি হেলিকপ্টার এবং তিনটি ট্যাঙ্কও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও ইউক্রেন সেনাবাহিনীর দাবির পরিপ্রেক্ষিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তিন দিন আগেই ইউক্রেনের পক্ষ থেকে ৪০০ রুশ সেনাকে খতম করার দাবি জানানো হয়েছিল। যদিও মস্কো সেই দাবি উড়িয়ে জানিয়েছে, মাত্র ৮৯ জন সেনা জওয়ান মারা গিয়েছে।

নতুন বছরের শুরু থেকেই ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া। বিশেষ করে রাশিয়া যে দোনে‍ৎস্ক ও লুহানস্ককে নিজেদের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে সেখানেই দুই যুযুধান শিবিরের মধ্যে জোরদার লড়াই চলছে। ইউক্রেনের সেনা বাহিনীর পক্ষ থেকে এদিন নিয়মিত সাংবাদিক বৈঠকে জানানো হয়, ‘বাখমুত সেক্টরে জোরদার আক্রমণ শানাচ্ছে রুশ বাহিনী। তবে আভদিভকা ও কুপিয়ানস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিমান, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় ধ্বংসের রূপ নিয়েছে বাখমুত শহর। দোনেৎস্কের কোস্তিয়ানতিনিভকা ও কুরাখোভ শহরে বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালিয়ে গত ২৪ ঘন্টায় ৮০০ রুশ সেনাকে খতম করেছে।’

অন্যদিকে ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনীয় সেনারা যাতে সমানতালে পাল্লা দিতে পারে, তার জন্য যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক দিয়ে সাহায্য করা হবে। বুধবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। তবে কবে ওই ট্যাঙ্ক ও যুদ্ধাস্ত্র পাঠানো হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।  

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, তেলেভাজা এড়িয়ে চলুন, পেটের সমস্যা বাড়বে…

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী