২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির শেষকৃত্য নিয়ে ব্যস্ত ইরানিরা। আর ঠিক তখনই হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলার অভিযোগ তুলল ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ইউকেএমটিও (UKMTO)। যদিও কারা ওই হামলা চালিয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপরে মার্কিন ও ইজরায়েলের সেনাবাহিনীর যৌথ হামলার পরেই বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়ে টানাপোড়েন শুরু হয়। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের তরফে কব্জা করা হয় হরমুজ প্রণালি। একাধিক জাহাজে হামলা চালানো হয়। কিছুদিন বাদে হরমুজ প্রণালির উপরে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখে মার্কিন নৌবাহিনী। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু-হু করে বাড়তে থাকে। শেষ পর্যন্ত হরমুজ খুলে দেওয়ার শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও আমেরিকা।

যদিও যুদ্ধবিরতির মধ্যে একাধিকবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের উপরে হামলার অভিযোগ উঠেছে। গত মাসেই ভারতীয় নাবিকদের তিন জাহাজে আক্রমণ শানিয়েছিল মার্কিন নৌ-সেনা। তবে গত কয়েকদিন ধরে হামলার কোনও খবর শোনা যায়নি। কিন্তু মঙ্গলবার (৭ জুলাই) ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে তৃতীয় একটি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। পারস্য উপসাগরের সংকীর্ণ প্রবেশপথ দিয়ে যাওয়ার সময় এর আগে আরও দুটি জাহাজ হামলার কবলে পড়ার পর এই ঘটনাটি ঘটল। জনপ্রিয় মাইক্রো ব্লিগিং সাইট ‘এক্স’ (X)-এ দেওয়া এক বার্তায় সংস্থার তরফে লেখা হয়েছে, ‘হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাঙ্কারের বাম পাশে অজ্ঞাত স্থান থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।’ সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। মেরিন ট্র্যাফিক-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ পর্যন্ত অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের