এই প্রথম মহাকাশ স্টেশনে ফলল কাঁচা লঙ্কা! আনা হবে পৃথিবীতে

চেষ্টা চলছিল অনেকদিন ধরেই। এবার এল সাফল্য। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফলানো সম্ভব হয়েছে কাঁচালঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চেষ্টা চলছিল অনেকদিন ধরেই। এবার এল সাফল্য। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফলানো সম্ভব হয়েছে কাঁচালঙ্কা। সেই কাঁচা লঙ্কা খেয়েও দেখেছেন মহাকাশচারীরা। এবার মহাকাশে ফলা কাঁচালঙ্কা পৃথিবীতে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে বলে জানিয়েছে নাসা। মূলত মহাকাশে কোন কোন আনাজের ফলন সম্ভব, তা বুঝতে গত জুনে পৃথিবী থেকে কাঁচা লঙ্কার প্রচুর বীজ নিয়ে যাওয়া হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখানেই একটি জায়গা চিহ্নিত করে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। নাসার দাবি, গত শুক্রবারই সেই কাঁচালঙ্কার বীজ থেকে হওয়া একটি গাছে ফলন হয়। সম্প্রতি সেগুলির ছবিও শেয়ার হয়েছে। তাতে দেখা যাচ্ছে হাসি মুখে কাঁচালঙ্কা হাতে দাঁড়িয়ে মহাকাশচারীরা।

নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থার টুইট করে জানিয়েছেন, মহাকাশ স্টেশনে যে কাঁচালঙ্কা হয়েছে, সেগুলি তাঁরা ফাজিতা বিফের সঙ্গে খেয়েও দেখেছেন। নাসার আশা আগামী চার মাসের মধ্যেই আরও কাঁচা লঙ্কা ফলানো যাবে মহাকাশ স্টেশনে। এই সাফল্যে উৎসাহিত হয়ে বিজ্ঞানীরা আরও কয়েকটি ফসল ফলানোর উদ্যোগ নিয়েছেন। সেটা সম্ভব হলে মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের খাদ্য সমস্যা মিটিয়ে ফেলা যাবে বলে আশা নাসার। পাশাপাশি চাষের জন্য মহাকাশচারীদের মনও ভালো থাকবে। 

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানা

ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, ভেঙে ফেলা হল যুবভারতীর সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

৫ মাস পরও সেন্সরের ছাড়পত্র মিলল না! বিজয়ের ‘জনা নায়গান’ মুক্তিকে ঘিরে অনিশ্চয়তা

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা