৫ মাস পরও সেন্সরের ছাড়পত্র মিলল না! বিজয়ের ‘জনা নায়গান’ মুক্তিকে ঘিরে অনিশ্চয়তা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ পাঁচ মাস কেটে গেলেও এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি থালাপতি বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘জনা নায়গান’। সম্প্রতি ছবির প্রযোজক ভেঙ্কট কে নারায়ণা জানিয়েছেন, এখনও CBFC-র সার্টিফিকেটের অপেক্ষাতেই রয়েছেন তাঁরা। তবে খুব শীঘ্রই ছবিটি মুক্তির অনুমতি মিলবে বলেই আশাবাদী নির্মাতারা। পরিচালক এইচ. বিনোথের পরিচালনায় তৈরি ‘জনা নায়গান’ মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে। বিজয় অভিনীত এই ছবিটি চলতি বছরের ৯ জানুয়ারি পঙ্গল উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর সংক্রান্ত জটিলতার কারণে শেষ মুহূর্তে ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় একটি মন্দিরে দর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ছবির প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ। সেখানেই তিনি স্বীকার করেন যে, এখনও ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-র কাছে আটকে আছে।

প্রযোজকের কথায়, “আমরা এখনও সেন্সর সার্টিফিকেটের অপেক্ষায় রয়েছি। খুব শীঘ্রই সেটা পাওয়া যাবে বলেই আশা করছি। সার্টিফিকেট হাতে পেলেই বিশ্বজুড়ে বড় আকারে ছবিটি মুক্তি দেওয়া হবে।” যদিও মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে ছবির বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি তিনি। তবে ‘জনা নায়গান’ শিরোনামের সঙ্গে বিজয়ের বর্তমান রাজনৈতিক অবস্থানের মিল টেনেও মন্তব্য করেন ভেঙ্কট। তাঁর কথায়, “বিজয় স্যার সত্যিই এখন তামিলনাড়ুর ‘জনা নায়গান’। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি খুবই খুশি।”এরই মধ্যে শোনা যাচ্ছে, বিজয় সম্প্রতি ভেঙ্কটের সঙ্গে যোগাযোগ করে তাঁকে কান চলচ্চিত্র উৎসব থেকে চেন্নাই ফিরে আসতে বলেন, যাতে ছবির মুক্তির শেষ পর্যায়ের কাজ তিনি নিজে তদারকি করতে পারেন।

আরও পড়ুন: মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

উল্লেখ্য, ছবিটি সেন্সর বোর্ডের রিভাইজিং কমিটির কাছে পাঠানো হয়েছিল। এমনকি আদালত থেকেও নির্মাতারা বিশেষ স্বস্তি পাননি বলে জানা গিয়েছে। এর মধ্যেই কয়েক মাস আগে ছবির একটি HD প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়, যা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়। ‘জনা নায়গান’ ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন মামিতা বাইজু, ববি দেওল এবং পূজা হেগড়ে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুধ রবিচন্দর । এখন দেখার বিষয় একটাই ছবিটি শিগগিরই মুক্তি পাবে কিনা।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের