কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, ভেঙে ফেলা হল যুবভারতীর সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’টি ভেঙে ফেলা হল। পূর্ব ঘোষণা অনুযায়ী এই মূর্তিটি আজ, শনিবার ভেঙে দিল কেএমডিএ (কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি)। এবার থেকে গোটা এলাকাটি ফাঁকাই রাখা হচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। তৃণমূল জমানায় সৃষ্ট এই মূর্তিকে ঘিরে নানা হাসি-ঠাট্টা চলত সোশ্যাল মিডিয়ায়। একজন ফুটবলারের শরীরের নিম্নাংশ অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত রয়েছে। খেলোয়াড়টির পায়ে ফুটবল বুট পরা এবং দুই পায়ের নিচে দুটি ফুটবল রয়েছে। ওই স্ট্যাচুর উপরের অংশে একটি গ্লোব ছিল যাতে ‘বিশ্ব বাংলা’ লোগো দেখা যেত। এমনই মূর্তিকে সরিয়ে দিয়েছে বিধাননগর পুরসভা। ক্রীড়াপ্রেমী থেকে শহরবাসী সকলের অভিযোগ ছিল, এই মূর্তিকে সল্টলেক স্টেডিয়ামের ভিআইপি গেটের বাইরে রাখার যুক্তি কী? ক্রীড়াপ্রেমীদের সেই কথাতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এদিনই সেই মূর্তি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাতে খুশি ক্রীড়াপ্রেমীরা।

আরও পডুন: তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

গত সপ্তাহে রবিবার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান-ইস্টবেঙ্গলের আইএসএলের ডার্বি দেখতে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেদিনই তিনি জানিয়েছিলেন, ‘এমন অদ্ভুত মূর্তিটার কোনও মানেই হয় না। দুটো আলাদা পা আর একটা বল। এই মূর্তি আমরা রাখব না। খুব শীঘ্রই এটা বদলানোর ব্যবস্থা করছি।’ তারপরেই মাত্র এক সপ্তাহের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে সেই মূর্তিটি। সল্টলেক স্টেডিয়ামকে আরও উন্নত করতে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বলে আগেই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছিলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সল্টলেক স্টেডিয়ামে পরিকাঠামোগত কিছু পরিবর্তন করা হবে। পাশাপাশি একটি ফুড কোর্ট তৈরি করা হবে যাতে খেলা চলাকালীন সমর্থকদের কোনও সমস্যা না হয়।’

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে