‘বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু’: মাহিয়া মাহি

বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির চর্চিত অভিনেত্রী মাহিয়া মাহি। যিনি কিনা কলকাতা মানুষদের কাছেও সমান চর্চিত তিনি। টলিউডের একাধিক সুপারস্টারের সঙ্গে অভিনয়ে করেছেন অভিনেত্রী। তাই বাংলাদেশী অভিনেত্রী হিসেবে কলকাতার মানুষজনের কাছেও তিনি দারুণ পরিচিত। চলতি বছর শেখ হাসিনার দলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন মাহি। উল্লেখ্য, দু বছর আগে তাঁকে ফোনে ধর্ষণের হুমকি দেওয়ার কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ হারাতে হয়েছিল আওয়ামী লীগ নেতা মুরাদ হাসানকে। এবার সেই ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি-ই বাংলাদেশের শাসকদলের হয়ে উপনির্বাচন লড়াইয়ে নামতে চলেছেন। তবে আজকে অভিনেত্রীর রাজনৈতিক জীবন নিয়ে নয়, তাঁকে নিয়ে আলোচনা হবে ভিন্ন প্রসঙ্গে। মোটামুটি সবাই জানেন, বর্তমানে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। তাই নায়িকার ব্যক্তিগত জীবনও চর্চিত। শনিবার সন্ধ্যায় মাহি তাঁর স্বামী রাকিব সরকারের প্রতি ভালোবাসা উজাড় করে লেখেন, ‘বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

মাহি আরও লেখেন, “খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত্ব করে নিও। টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।”

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহি। এরপর থেকেই সুখের সংসার করছেন তাঁদের। প্রথমবার মা হতে চলেছেন। বিয়ের ঠিক ১ বছরের মাথায় ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহি প্রেগনেন্সির কথা প্রথম প্রকাশ্যে আনেন। ওই সময় একটি স্ট্যাটাসে মাহি লিখেছিলেন, “আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছিনা। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।” তবে রাকিব সরকারের সঙ্গে বিয়ের আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ভালবেসে বিয়ে করেছিলেন মাহি। তাঁদের পাঁচ বছরের সংসার ২০২১-এর মে-তে ভেঙে যায়।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন