রাঙ্গামাটিতে প্রশিক্ষণ চলাকালীন তিন সহকর্মীকে লক্ষ্য করে গুলি মহিলা কনস্টেবলের

গুলিবিদ্ধ তিন কনস্টেবলকে তড়িঘড়ি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: প্রশিক্ষণ চলাকালীন আচমকাই তিন সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালালেন এক মহিলা সহকর্মী। আজ মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটির বেতবুনিয়া স্পেশাল পুলিশ ট্রেনিং স্কুলে। গুলিবিদ্ধ তিন কনস্টেবলকে তড়িঘড়ি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনই বিপন্মুক্ত। গোটা ঘটনায় আতঙ্কিত প্রশিক্ষন স্কুলের অন্যান্য কনস্টেবলরা। যদিও গুলি চালানোর ঘটনা ধামাচাপা দিতে গল্প ফেঁদেছেন পুলিশ আধিকারিকরা। তাঁদের দাবি, প্রশিক্ষণের সময়ে এক মহিলা কনস্টেবল মাথা ঘুরে পড়ে যাওয়ায় আনবধানবশত গুলি ছিটে তিন কনস্টেবল আহত হয়েছেন। কিন্তু আহতদের যে জায়গায় গুলি লেগেছে তাতে ইচ্ছাকৃতভাবেই গুলি চালানো হয়েছে বলে মনে করেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) গুলি চালানোর প্রশিক্ষণ চলছিল। ওই প্রশিক্ষণ চলাকালীন আচমকাই নার্গিস নামে স্পেশাল ফোর্সের এক মহিলা কনস্টেবল সতীর্থদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। গুলিবিদ্ধ হন তিন কনস্টেবল মিনোয়ারা, সুমন কান্তি দে ও অভি বড়ুয়া। এদের মধ্যে মিনুয়ারা কাঁধে আঘাত পেয়েছেন। সুমন কান্তি দের বাঁ পায়ে এবং অভি বড়ুয়ার ডান হাতে গুলি লেগেছে। মিনোয়ারা পাহাড়তলি থানায় এবং সুমন ও অভি বড়ুয়া বাকলিয়া থানায় কর্মরত। গোটা ঘটনাতে হতচকিত হয়ে পড়েন প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ আধিকারিক ও কর্মীরা।

গুলিবিদ্ধ তিন কনস্টেবলকে উন্নত চিকি‍ৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন জনই বিপন্মুক্ত বলে চট্টগ্রাম মেডিকেল কলেজের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাজু নাহা  সাংবাদিকদের জানান, ‘মাথা ঘুরে পড়ে যাওয়াতেই মহিলা কনস্টেবলের আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে দুর্ঘটনা ঘটেছে। আতঙ্কের কিছু নেই।’

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪