আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১ বছরের পুরনো মামলায় আপ সাংসদ সঞ্জয় সিংয়ের তিন মাসের জেল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২১ বছর আগে সাধারণ মানুষের দাবি আদায়ে উত্তরপ্রদেশের সুলতানপুরে বিক্ষোভ দেখিয়েছিলেন আম আদমি পার্টির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। আর ওই বিক্ষোভ দেখানোর দায়ে বুধবার রাজ্যসভার সাংসদকে তিন মাসের জেলের সাজা শোনাল আদালত। একই সঙ্গে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আপ নেতা।

কী ঘটেছিল ২১ বছর আগে? ২০০১ সালে উত্তরপ্রদেশের সুলতানপুরে টানা ৩৬ ঘন্টা বিদ্যু‍ৎ বিচ্ছিন্ন ছিল। লোডশেডিংয়ের কারণে পানীয় জল সরবরাহও বন্ধ হয়ে যায়। অবিলম্বে বিদ্যু‍ৎ ও পানীয় জল সরবরাহের জন্য পথে নামেন স্থানীয় বাসিন্দারা। অরাজনৈতিক ওই আন্দোলনে যোগ দিয়েছিলেন সঞ্জয় সিং। তাঁর সঙ্গে ওই আন্দোলনে সামিল হয়েছিলেন সমাজবাদী পার্টির পূর্ব বিধায়ক অনুপ সান্ডা, কংগ্রেস নেতা সন্তোষ চৌধুরী, কোমল শ্রীবাস্তব। সরকারি কাজকর্মে বাধা দেওয়া হয় একাধিক অভিযোগে সঞ্জয় সিং সহ বাকি আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

বুধবার ওই মামলার রায় ঘোষণা করেন সুলতানপুরের এমপি-এমএলএ আদালতের বিচারক যোগেশ যাদব। পৃথক দুই মামলায় আম আদমি পার্টির সাংসদকে তিন মাসের জেল ও দেড় হাজার টাকা জরিমানার সাজা শোনানো হয়েছে। রায় ঘোষণার সময়ে এদিন আদালতে হাজির ছিলেন সঞ্জয় সিং। সাংবাদিকদের তিনি বলেন, ‘নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হব। মানুষের স্বার্থে আন্দোলন করার জন্য শাস্তি দেওয়া হয়েছে।’ আপ সাংসদের পাশাপাশি আরও পাঁচজনকে শাস্তি দিয়েছে আদালত। 

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ