চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৬.১ ডিগ্রিতে, ঠাণ্ডায় জবুথবু বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পৌষের শেষ লগ্নে দেশজুড়ে তীব্র কামড় বসিয়েছে শীত। শনিবার সকালে উত্তরবঙ্গের হিমালয় কন্যা হিসেবে খ্যাত পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমেছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শুধু পঞ্চগড় কিংবা তেঁতুলিয়াতে নয়, দেশের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। আর তাতেই জনজীবন বিপর্যস্ত। সকাল এগারোটা পর্যন্ত বহু জেলায় সুর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিসও বন্ধ হয়ে গিয়েছে। প্রচণ্ড শীতে সাধারণ মানুষ এতটাই জবুথবু যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও এদিন সকালে আচমকাই পারদ নিচের দিকে নেমেছে। এদিন সকাল নয়টা নাগাদ পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ৬ দশমিক ১ ডিগ্রিতে। যেখানে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা সহ দেশের ২৬ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একাধিক জেলায় রাত থেকে সকাল পর্যন্ত গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। সেই সঙ্গে হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাসও বয়ে যাচ্ছে।

সকালে অধিকাংশ জেলাতেই সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে জাতীয় সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে গাড়ি। অধিকাংশ বাজার, দোকান খুললেও খদ্দেরদের হাজিরা ছিল সামান্য। সরকারি ও বেসরকারি অফিসগুলিতেও হাজিরা ছিল অন্যান্য কর্মদিবসের তুলনায় অনেকেংশেই কম। কোথাও-কোথাও সাধারণ মানুষকে রাস্তার পাশেই আগুন জ্বালিয়ে তাপ পোহাতে লক্ষ্য করা গিয়েছে। ঘন কুয়াশার কারণে ফেরি ও নৌ চলাচলেও বিঘ্ন ঘটেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ