গঙ্গাসাগরমুখী পূণ্যার্থীদের যাত্রায় তাল কাটছে কুয়াশা, ব্যাহত ট্রেন ও ভেসেল পরিষেবা

কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে সাগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তির (Makar Sangkaranti) স্নান শুরু হচ্ছে শনিবার সন্ধ্যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা রওনা দিচ্ছেন গঙ্গাসাগরের (Gangasagar Mela 2023) উদ্দেশ্যে। কিন্তু ঘন কুয়াশার (Fog) দাপট তাল কাটল পূণ্যার্থীদের (Pilgrims) যাত্রায়। শনিবার সকালে ঘন কুয়াশার জেরে কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ল না গঙ্গাসাগরগামী লঞ্চ।

শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে লঞ্চ ও ভেসেল পরিষেবা। এদিন সকাল ৮টা পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ থাকে ৮ নম্বর লটে। যার ফলে প্রচুর পুণ্যার্থী আটকে পড়েন ৮ নম্বর লটে। এদিকে এদিন সকালে বাবুঘাট থেকে বাস পরিষেবাও বন্ধ রাখা হয়। সিএসটিসি, সিটিসি, এসবিএসটিসির প্রায় ৪০-৫০টি বাস দাঁড়িয়ে থাকে বাবুঘাট বাসস্ট্যান্ডে। সকালে ঘন কুয়াশার কারণে নামখানা-‌ বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবাও ব্যাহত হয়। কুয়াশার কারণে শনিবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচলও। বাতিল করা হয় ভোর ৪টে ৩২ এবং সকাল ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল। ট্রেন বাতিলের ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

উল্লেখ্য গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্য সরকারের তরফে সাগরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে সাগরে। বিহার, ওড়িশা-সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে পূণ্যার্থীরা সাগরে এসেছেন। মেলার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুক্রবার সন্ধ্যায় গঙ্গাসাগরে পৌঁছন মন্ত্রী পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বোস। এছাড়াও যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন