আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিড-ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি: মিড-ডে মিল (Mid Day Meal) নিয়ে রাজ্যের ব্যবস্থা খতিয়ে দেখতে এবার বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central Team)। সূত্রের খবর, চলতি জানুয়ারি (January) মাসের শেষের দিকে রাজ্যে আসতে পারে ওই দল।

জানা গিয়েছে জানুয়ারি (January) মাসের শেষের দিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তৈরি জয়েন্ট রিভিউ টিম রাজ্যে আসছে। রাজ্যে পিএম পোষণ শক্তি মিশনের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখবে এই প্রতিনিধিদল। দলে পুষ্টিবিদ, কেন্দ্রীয় আধিকারিক ছাড়াও রাজ্যের আধিকারিকরা থাকবেন। কেন্দ্র সরকারের তরফে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ স্কুলগুলিতে ঠিক মতো যাচ্ছে কি না, প্রধানমন্ত্রী পোষণ শক্তি মিশন প্রকল্পে রাজ্যে পরিকাঠামো কেমন রয়েছে, রান্নাঘরের ব্যবস্থাপনা-সহ একাধিক বিষয়ে খতিয়ে দেখতে এই দলের বাংলা সফর। প্রসঙ্গত রাজ্য সরকার সম্প্রতি মিড ডে মিলে মুরগির মাংস ও ফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।  সেই আবহে কেন্দ্রীয় দলের এই সফর আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে দেশের ১১ লাখ ২০ হাজারেরও বেশি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়।

অন্যদিকে আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে অনিয়ম নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে রাজ্যে এসে একবার ঘুরে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবার আসার কথা রয়েছে। তার মাঝে এবার মিড ডে মিল নিয়ে খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল আসার খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বাংলাকে বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। যদিও বিজেপির তরফে দাবি, সবকিছুর তদন্ত হবে।

Published by:

Share Link:

More Releted News:

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

‘বুথফেরত সমীক্ষা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই’, বিজেপি কর্মীদের সতর্ক করলেন তথাগত

ISC-তে প্রথম হয়েছেন বাংলার মেয়ে অনুষ্কা, প্রাপ্ত নম্বর ৪০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ