কেন্দ্রের নজর বাংলার মিড-ডে মিল প্রকল্প, আসছে প্রতিনিধিদল

পাঁচ সদস্যের প্রতিনিধিলকে রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের নজর বাংলার মিড-ডে মিল প্রকল্প।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজ্যের নানা প্রান্তে এই প্রকল্পের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকদের একটি দল বাংলায় আসছে। তাদের বিভিন্ন জেলায় যাওয়ার কর্মসূচি রয়েছে। দফতরের তরফ থেকে এই সফরের কথা নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে।

দফতর সূত্রে খবর, পাঁচ পদস্থকর্তা বাংলায় আসবেন। স্কুল পরিদর্শনে যাবেন। কেমন পরিবেশে পড়ুয়াদের জন্য এই মিড-ডে মিল তৈরি করা হচ্ছে, তৈরি হওয়া খাবারের গুণগত মান, পরিমাণ সব কিছু তারা সরেজমিনে ঘুরে দেখবেন। পরে তারা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে লিখিত আকারে রিপোর্ট পাঠাবেন। সেই রিপোর্ট দেখে কেন্দ্র পরবর্তী পদক্ষেপ করবে।

এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছে, রাজ্য সরকার নানা ক্ষেত্রেই দুর্নীতি করছে। মিড-ডে মিলেও চলছে দুর্নীতি। কেন্দ্র গৃহীত প্রতিটি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ নিয়ে নয়ছয় করা হচ্ছে। বাংলার মিড-ডে মিল প্রকল্প সরেজমিনে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষ পাঠানোর সিদ্ধান্তকে তিনি সমর্থন করছেন।  

পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষের  একদা সহকর্মী বর্তমানে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয় প্রকাশ মজুমদার। তিনি বলেন, প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানো হচ্ছে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। 

আরও পড়ুন মিড ডে মিলের বরাদ্দ দু বছর পর বাড়ালো কেন্দ্র

 

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ