ডিসেম্বরের শুরুতে অফলাইন ক্লাস শুরু হচ্ছে বিশ্বভারতীর

গত বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে অফলাইন ক্লাস

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভার্চুয়াল ক্লাসের দিন শেষ। এবার সশরীরে ক্লাস শুরু হচ্ছে বিশ্বভারতীতে। গত বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে অফলাইন ক্লাস। ৫০ শতাংশ অধ্যাপকদের সশরীরে উপস্থিত থাকতে হবে বলে জানা গিয়েছে। তবে এখনই হোস্টেল খোলা হচ্ছে না। জানুয়ারি মাসের শুরুতে হোস্টেল খোলার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই বুধবার থেকে বিশ্বভারতীর বিভিন্ন ভবন খুলে গিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে স্নাতক এবং স্নাতকোত্তরের পাশাপাশি এম ফিলেরও ক্লাস শুরু হবে। পাঠভবন এবং শিক্ষাসত্র বিদ্যালয়ের ক্লাসে নবম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। তবে যাদের করোনার টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে তারাই অফলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারবেন বলে জানা গিয়েছে। বাকিদের অনলাইনে ক্লাস করতে হবে। করোনার জোড়া টিকা নেওয়া থাকলেও পর্যাপ্ত সার্টিফিকেট ও অভিভাবকদের দেওয়া চিঠির ভিত্তিতে ক্লাস করতে দেওয়া হবে পড়ুয়াদের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস করতে আসা প্রত্যেক পড়ুয়াকে আগে বিশ্বভারতীর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা করাতে হবে।

হাইব্রিড টেকনিক লার্নিং সিস্টেমের মাধ্যমে ক্লাস হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি অনলাইন ক্লাসও চলবে। ডে ক্লাসের পড়ুয়াদের সঙ্গেই যারা হোস্টেলে থেকে পড়াশুনা করেন তারাও ক্লাসে আসতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কিন্তু এখনই হোস্টেল ব্যবহার করতে পারবেন না পড়ুয়ারা, জানুয়ারি মাসের আগে হোস্টেল ব্যবহারের অনুমতি পাওয়া যাবে না। সেক্ষেত্রে পড়ুয়াদের নিজের খরচে ঘর ভাড়া করে থাকতে হবে। করোনা বিধি মেনেই প্রত্যেক ক্লাস করানো হবে বলে জানা গিয়েছে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?