সীমান্তে বিএসএফ-এর গুলি চালানো নিয়ে সরব মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের (Alipurduar) সভা থেকে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তে বিএসএফের (BSF) গুলি চালনা নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের (Alipurduar) সভা থেকে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকার প্রতিনিধিদল পাঠাচ্ছে। কিন্তু সীমান্তে ‘বিএসএফ গুলি করে মারলে, ক’টা টিম আসে?’

বৃহস্পতিবার কেন্দ্র সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে যখন বিএসএফ গুলি চালায়, তখন তোমরা যখন কটা টিম পাঠাও?’ মুখ্যমন্ত্রী বলেন, ‘চকোলেট বম্ব ফাটলেও এনআইএ(NIA) আসে। উইপোকা কামড়ালেও দিল্লির টিম আসছে। বিএসএফ গুলি করে মারলে, ক’টা টিম আসে?’

প্রসঙ্গত ২০২২ সালে কেবলমাত্র কোচবিহারেই বিএসএফ-এর বিরুদ্ধে পাঁচ বার গুলি চালানোর অভিযোগ উঠেছে। সেই গুলিতে একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। গত বছরের ১৭ মার্চ কোচবিহারেরই মাথাভাঙায় বিএসএফ-এর গুলিতে একজনের মৃত্যুর ঘটনা সামনে আসে। এর পর ১০ এপ্রিল কোচবিহারের সিতাইয়ে বিএসএফ-এর গুলি চালানোর ঘটনা সামনে আসে। তাতে তিন জনের মৃত্যু হয়। কাঁটাতার পেরিয়ে তাঁরা গরুপাচারের চেষ্টা করছিলেন বলে বিএসএফ-এর তরফে দাবি করা হয়। এরপর গত ১৪ ডিসেম্বর কোচবিহারের মেখলিগঞ্জে বিএসএফ-এর গুলিতে দু’জনের মৃত্যুর অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও পাচারের অভিযোগ করে বিএসএফ।

সেই ঘটনার পর ১৫ ডিসেম্বর আবার কোচবিহারের মাথাভাঙায় বিএসএফ-এর গুলিতে একজনের মৃত্যুর ঘটনা সামনে আসে। নিহত ব্যক্তি পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিল বিএসএফ। এরপর গত ২৪ ডিসেম্বর সকালে কোচবিহারের গীতালদহের ঘোষপাড়ায়, বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ২৪ বছরের প্রেম বর্মনের। যদিও বিএসএফের গুলি চালনা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি অভিযোগ করেছিলেন, বিএসএফ সাধারণ মানুষকেও হেনস্থা করে। স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ করেছিলেন, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর ভয়ে সন্ধ্যায় সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারেন না। এবার বিএসএফের গুলি চালনা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের