পিস ওয়ার্ল্ড থেকে সতীর্থদের সঙ্গেই শেষযাত্রা শুরু সুব্রত’র

দুপুর দুটো নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। তারপর আড়াইটে নাগাদ দেহ পৌঁছাবে কলকাতা পুরনিগমে। সেখান থেকে সুব্রতবাবুর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বালিগঞ্জের বাড়িতে। সেখান থেকে একডালিয়া ক্লাব ছুঁয়ে বিকাল সাড়ে ৩টে নাগাদ সোজা কেওড়াতলা মহাশ্মশান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতেই খবরটা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল। তিনি আর নেই। রাজ্য রাজনীতির ইতিহাসে একটা দাঁড়ি পড়ে গিয়েছে। তাঁর চেনাপরিচিত থেকে শুরু করে সহযোদ্ধা, কর্মী, বিরোধী দলের নেতাকর্মী সকলেই চমকে উঠেছিলেন সেই প্রয়াণ বার্তায়। যাকে সকাল হলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল, তিনি কীভাবে রাতেই চলে গেলেন! সুব্রত মুখোপাধ্যায়ের এই আকস্মিক প্রয়াণে তাই স্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। গতকাল রাতেই এসএসকেএম হাসপাতালে নিজে দাঁড়িয়ে থেকে সুব্রত মুখোপাধ্যায়ের শেষযাত্রার যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে প্রয়াত এই নেতার শেষযাত্রা হবে সেটাও সতীর্থদের বুঝিয়ে দিয়ে নিজে বাড়ির পথে রওয়ানা দিয়েছিলেন তৃণমূলসুপ্রিমো। এদিন সকালে সেই নির্দেশিকা ধরেই পিস ওয়ার্ল্ড থেকে সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর শরীর নিয়ে শেষযাত্রার উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা।

শুক্রবার সকালে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ পিস ওয়ার্ল্ড থেকে বার করে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। সেখানেই আমজনতা থেকে সরকারি ভাবে শ্রদ্ধাজ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছে। দুপুর দুটো নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। তারপর আড়াইটে নাগাদ দেহ পৌঁছাবে কলকাতা পুরনিগমে। সেখান থেকে সুব্রতবাবুর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বালিগঞ্জের বাড়িতে। সেখান থেকে একডালিয়া ক্লাব ছুঁয়ে বিকাল সাড়ে ৩টে নাগাদ সোজা কেওড়াতলা মহাশ্মশান। সুব্রত মুখোপাধ্যায়ের মতো এক বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলার রাজনীতিতে চট করে দেখা যায় না। চিরকালীন ডানপন্থী এই নেতা সিটুর মতো বামপন্থী শ্রমিক সংগঠনের সঙ্গেও হাত মেলাতে যেমন একসময় দ্বিধা করেননি তেমনি কংগ্রেসের বিধায়ক থাকা সত্ত্বেও তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়ে কলকাতা পুরনিগমের মেয়র হতেও হোঁচট খাননি। নানা নির্বাচনে হার-জিত সামলেও রাজ্য রাজনীতিতে তিনি নক্ষত্র হয়েই থেকে গিয়েছিলেন। দীপাবলীর রাতে সেই নক্ষত্রের পতন ঘটে গেল।   

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান