Bomb Threat: বোমা-হুমকি : গোয়ার বদলে বিমান নামল উজবেকিস্তান

ফোন দেওয়া হয় হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: বিমান নামার কথা ছিল গোয়া। হুমকি দেওয়া হল, বিমানে বোমা রাখা আছে। সেই হুমকির ধাক্কায় বিমানের পাইলটকে বলা হয়, গোয়ায় অবতরণ করা যাবে না। নামতে হবে উজবেকিস্তান এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে। পাইলট সেই বার্তা পেয়ে পড়ি-মরি করে বিমানের নাক ঘুরিয়ে উজবেকিস্তানের দিকে নিয়ে যান। যে সংস্থার বিমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, ১১ দিন আগে সেই সংস্থার বিমানকে একই রকম হুমকি দেওয়া হয়। 

বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় আজুর সংস্থার একটি চার্টাড বিমানকে। বিমানে যাত্রী ছিলেন ২৩৮জন। যাত্রীদের মধ্যে দুইটি শিশু এবং ১১ জন কর্মী। রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার ভোর সওয়া চারটে নাগাদ বিমানটির গোয়ার পানজি বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ভারতের আকাশ সীমায় প্রবেশের কিছুক্ষণ আগে সংস্থা একটি ই-মেল পায়, যেখানে বলা হয়, গোয়াগামী আজুর এয়ারলাইন্সের বিমানে বোমা আছে। পাইলট  উজবেকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সে দেশের বিমানবন্দরে নামার জন্য অনুমতি চাইলে এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে জরুরী অবতরণের অনুমতি দেয়। বিমান উজবেকিস্তান বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের সঙ্গে সঙ্গে উজবেকিস্তানের নিরাপত্তাকর্মীরা বিমান ঘিরে ফেলে। যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয়। যদিও বিমানে কোনও রকম বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।  

আরও পড়ুন নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগেই উড়ল বিমান, পড়ে রইল যাত্রী

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য