নওশাদ সহ ১৯ আইএসএফ নেতা-কর্মীকে ব্যাঙ্কশাল আদালতে পেশ, কড়া নিরাপত্তা

এই ১৯ জনকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও উত্তপ্ত হয়েছিল ভাঙড়। তার ঢেউ আছড়ে পড়েছিল ধর্মতলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ধর্মতলা থেকে গ্রেফতার করা হয় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি সহ ১৯ আইএসএফ (ISF) কর্মীকে। তাঁদের রবিবার আদালতে পেশ করা হবে।

ব্যাঙ্কশাল আদালতে (BANKSHALL COURT) পেশ করা হবে নওশাদ সহ ধৃত ১৯ আইএসএফ কর্মীকে। গতকালের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আদালত চত্ত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। জায়গায় জায়গায় বসানো হয়েছে গার্ডরেল। এসিপি’র নেতৃত্বে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, এই ১৯ জনকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ। অন্যদিকে কলকাতা থেকে ভাঙড় ফেরার পথে ৪৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছিল লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আটক একশোরও বেশি।

এদিকে ভাঙড়ের গাজিপুর থেকে উদ্ধার হয়েছে ব্যাগভর্তি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। যার জেরে গ্রেফতার হয়েছেন ৩ আইএসএফ কর্মী। সব মিলিয়ে গত দু’দিনে মোট ৬৫ জন আইএসএফ নেতা- কর্মীকে গ্রেফতার করে বিভিন্ন থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র নিয়ে অশান্তি করার চেষ্টা, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের ওপরে আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্ট করা, খুনের চেষ্টা এবং ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অব পাবলিক অ্যাক্টের ৮ ও ৯ নম্বর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আদালতে ধৃতদের পেশের দিনে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। ভাঙড়েও তৎপর পুলিশ। পুলিশের আশ্বাস, সাধারণ মানুষের কোনও ক্ষতি হবে না।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী