কুয়াশাকে হাতিয়ার করে পাচার, বসিরহাটে উদ্ধার সোনার বিস্কুট

শীতের সকালে ঘন কুয়াশাকে হাতিয়ার করে সোনা পাচার করতে গিয়ে বিফল হল পাচারকারীরা। পুলিশ দেখে বাইক ও সোনা ফেলেই চলে গেল তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সকালে(Winter Morning) ঘন কুয়াশাকে(Deep Fog) হাতিয়ার করে ভারত-বাংলাদেশের(Indo-Bangladesh Border) বিস্তীর্ণ এলাকায় বেড়ে যায় পাচারের(Smuggling) কার্যকলাপ। তার জেরে এই সময়ে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি সতর্ক থাকে রাজ্য পুলিশের বাহিনীও। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাও এর ব্যতিক্রম নয়। এখানেও শীতের সকালে ঘন কুয়াশাকে হাতিয়ার করে চলে পাচারের কার্যকলাপ। কিন্তু পুলিশের কড়া নজরদারির মধ্যে পড়লে সেই সব পাচার কাজ ভেস্তেও যায়। ঠিক মঙ্গলবার সকালে যেমনটি হল। জেলার অন্যতম মহকুমা শহর বসিরহাটের(Basirhat) ইছামতী সেতুর(Icchamati Bridge) ওপর পরিত্যক্ত মোটরসাইকেল থেকে এদিন উদ্ধার হয়েছে প্রায় ২ কিলোগ্রাম ওজনের সোনার বিস্কুট(Gold Biscuits)। মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যেই ইছামতী সেতুর ওপর নাকা তল্লাশি চালাচ্ছিল বসিরহাট থানার পুলিশ। তখনই কিছু দূরে একটি পরিত্যক্ত মোটরসাইকেল দেখতে পান পুলিশকর্মীরা। মোটরসাইকেলে থাকা ব্যগ থেকে উদ্ধার হয় ১৯টি সোনার বিস্কুট। যার ওজন প্রায় ২ কিলোগ্রাম। পুলিশের তরফে জানানো হয়েছে উদ্ধার হওয়া সোনার বাজারদর প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

আরও পড়ুন রেলবস্তি উচ্ছেদে গিয়ে Go Back শ্লোগানের মুখে BJP বিধায়ক

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মায়ানমার বা থাইল্যান্ড থেকে বাংলাদেশ হয়ে ভারতে আসছিল সোনার এই বিস্কুটগুলি। ইছামতি সেতুর ওপর নাকা চেকিং হচ্ছে দেখেই পাচারকারীরা মোটরসাইকেল ফেলে রেখে পালায়। ঘন কুয়াশা থাকায় তাকে দেখা যায়নি। পরে মোটরসাইকেলটি দেখতে পান পুলিশকর্মীরা। এখন নম্বর প্লেটের সূত্র ধরে মোটরসাইকেলের মালিককে চিহ্নিত করার চেষ্টা চলছে। গতকাল অর্থাৎ সোমবারও বসিরহাট মহকুমার স্বরূপনগরে সোনা পাচারের সময় এক কৃষককে আটক করেছিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। কৃষিকাজ করতে কাঁটাতারের বেড়ার ওপারে গিয়েছিলেন তিনি। ফেরার সময় তার চালচলন দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। তাকে আটকে শরীরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৯৩৩ গ্রাম সোনা। তবে এদিন যে সোনা উদ্ধার হয়েছে তার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি।  

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা