চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গে ঠাণ্ডা ফের কামব্যাক করছে ২’রা ফেব্রুয়ারি থেকে

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাত থেকে ফের বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি কমবে। তবে ২রা ফেব্রুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গে উল্লেখযোগ্য ভাবে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। এক ধাক্কায় পৌঁছে যাবে ১৫ ডিগ্রির ঘরে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, আজকে শুক্রবার ২৭ জানুয়ারী দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রায় কোন চেঞ্জ নেই।যে টেম্পারেচারটা আমরা পেয়েছি সেটাই বজায় থাকবে। তবে ২৪ ঘন্টার পর থেকে দু থেকে তিন ডিগ্রি টেম্পারেচার ফল হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এর ফলে এই মুহূর্তে যে উষ্ণ ভাবটা আমরা দেখতে পাচ্ছি, ঠান্ডা কম এটা দক্ষিণবঙ্গের (South Bengal)সব জেলার জন্যই প্রযোজ্য। কিন্তু ২৪ ঘন্টা পর থেকে টেম্পারেচার ফল করবে দুই থেকে তিন দিনের জন্য।

এরপর আরেকটা মেজর ফল হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে ২ থেকে ৩ দিনের জন্য । কলকাতার(Kolkata) তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে। সেটা দু-তিন দিন স্থায়ী থাকবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।উত্তরবঙ্গের (North Bengal)ক্ষেত্রে আগামী পাঁচ দিন তাপমাত্রায় কোন চেঞ্জ নেই ।যেটা চলছে সেই তাপমাত্রাই চলবে।বিগত তিন বছরের তাপমাত্রার খামখেয়ালিপনার তথ্য তুলে ধরে সঞ্জীববাবু বলেন, ২০১৯ সাল থেকে আমরা যদি ২০২৩ পর্যন্ত দেখি তবে দেখবো, ২০২৩ সালে আমরা পাচ্ছি ১৯.৭ ডিগ্রি। ২০১৯ সালে ২৭ জানুয়ারি ছিল ১৮. ৬° ।২০২০ সালে পেয়েছি আমরা ১৮.৮ ডিগ্রি তাপমাত্রা জানুয়ারি মাসে। ২০২২ সালে একটু কম ছিল তাপমাত্রা।

গরম যেটা আমরা অনুভব করছি আমাদের এখানে সেটার কারণ হলো একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারত থেকে ঢুকছে তার ফলে উত্তর পশ্চিম দিক দিয়ে যে ঠান্ডা হাওয়াটা প্রবেশ করে আর তাতে আমাদের ঠান্ডা বাড়ে সেটা আসতে বাধা পাচ্ছে । তার ফলে আমাদের টেম্পারেচার বাড়ছে ।গরম আমরা অনুভব করছি।কয়েকদিন আগে আমাদের রিজেনে ঘন কুয়াশা ছিল। তার কারণ বে অফ বেঙ্গল একটি বিপরীত ঘূর্ণবাত্ত ছিল। তার ফলে কুয়াশা আমরা দেখতে পাচ্ছিলাম । আমাদের ঠান্ডার নিজস্ব কোন সোর্স নেই । মূলত সোর্স হচ্ছে উত্তর-পশ্চিম দিক দিয়ে ঠান্ডা হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করে । আর এই ঠান্ডা হাওয়া প্রবেশ না করলে আমাদের রাজ্যে ঠান্ডা বন্ধ হয়ে যায় । আমাদের দক্ষিণ দিক দিয়ে হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করলে আমরা ঠান্ডা অনুভব করতে পারব না।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ