৭ দিনের মধ্যে মুখোশ খুলব, টুইটে হুঁশিয়ারি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় দফায় ভোট গ্রহণের আগে আরও বাড়ল রাজনৈতিক উত্তাপ। বর্তমানে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়ছে বঙ্গ রাজনীতির। এই পরিস্থিতিতে টুইট করে  বড় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই তাঁর টুইট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

টুইটে কি লিখেছেন অভিষেক? তিনি লেখেন,’আগামী এক সপ্তাহের মধ্যে সকলের মুখোশ খুলব। বাংলার মা, বোনেদের কী ভাবে  অপমান করেছে! বাংলাকে কলুষিত করেছে! সব তথ্য আমার হাতে রয়েছে। আমি কোনদিন বোমা ফাটাই না। তারিখ বলি না। গতকাল হাওড়ায় যে সমর্থন দেখা গেছে সেটাই বলে দিচ্ছে যে বিজেপির বিসর্জন আসন্ন।‘ এখান থেকেই স্পষ্ট যে লোকসভা নির্বাচনের আগে  সব পরিকল্পনার পর্দাফাঁস করতে চলেছেন তৃণমূলের  সেকেন্ড ইন কমান্ড।  

উল্লেখ্য,মঙ্গলবার ছিল পাথরপ্রতিমায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। এদিন অভিষেক বলেন,”মোদি বলেছেন আবার ক্ষমতায় এলে, তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে তিনি সিনেমা দেখাবেন। আমি মায়েদের, ভাইদের জিজ্ঞাসা করতে চাই আপনারা ১০ বছরে প্রধানমন্ত্রীর কী ট্রেলার দেখেছেন?” পাশাপাশি অভিষেক আরও বলেন,”ভোটের পর যাদের খুঁজে পাননি। তাঁদের একটিও ভোট দেবেন না। যাঁরা মানুষের খোঁজ নেয় না। এই নির্বাচন তাদের জবাব দেওয়া নির্বাচন।“ আর এদিনের এই বক্তব্যের পরেই বিজেপিকে আক্রমণ করে টুইট করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের