বারদীতে জ্যোতি বসুর পৈত্রিক বাড়িতে চালু হলো পর্যটন কেন্দ্র

পর্যটন কেন্দ্রে গবেষক তথা পর্যটকরা প্রয়াত জননেতার জীবনী সম্পর্কে নানা তথ্য জানার সুযোগ পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বারদী: প্রতীক্ষার অবসান। উপমহাদেশের কিংবদন্তী জননেতা তথা পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বারদীর পৈত্রিক ভিটে রবিবার বিকেল থেকে বদলে গেল বারদী পর্যটন কেন্দ্রে।  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী চৌধুরীপাড়া গ্রামে ওই পর্যটন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। ওই  পর্যটন কেন্দ্রে গবেষক তথা পর্যটকরা প্রয়াত জননেতার জীবনী সম্পর্কে নানা তথ্য জানার সুযোগ পাবেন।

তাছাড়া পাঠাগারও থাকছে। সেই পাঠাগারে থাকছে জ্যোতি বসুর লেখা বিভিন্ন বই। থাকছে রাত্রিবাসেরও বিসেষ সুবিধা। পর্যটন কেন্দ্রটিতে রেস্তোরাঁর পাশাপাশি স্মারক উপহার  বিক্রয় কেন্দ্রও রয়েছে।  

রাজধানী ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদীর চৌধুরীপাড়ায় জ্যোতি বসুর যে পৈত্রিক বাড়ি রয়েছে তা আসলে তাঁর দাদু বাড়ি। জ্যোতি বসুর দাদু শর‍ৎ চন্দ্র দাস এলাকায় বর্ধুষ্ণু ও প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর একমাত্র মেয়ে হেমলতার সঙ্গে বিয়ে হয়েছিল প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকি‍ৎসক নিশিকান্ত বসুর। বিয়ের সুবাদে বারদীর চৌধুরীপাড়ায় শ্বশুরবাড়ির মালিক হন তিনি। তবে কলকাতাতেই পসার জমিয়েছিলেন নিশিকান্ত। জ্যোতি বসুর জন্মও কলকাতার হ্যারিসন রোডে। তবে ছুটি পেলেই সপরিবারে বারদীর চৌধুরীপাড়ায় ছুটি কাটাতে আসতেন চিকি‍ৎসক নিশিকান্ত। সেই সুবাদেই বারদীর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম সহ চৌধুরীপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জ্যোতি বসুর ছোটবেলার স্মৃতি।

১৯৯৭ সালের ১১ নভেম্বর শেষবার বারদীর পৈত্রিক ভিটেতে এসেছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী। লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েছিলেন।২০১০ সালের ফেব্রুয়ারিতে জ্যোতি বসুর পৈত্রিক ভিটেয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করেছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হয় নির্মাণকাজ। গত বছরের ডিসেম্বরে নির্মাণকাজ সম্পন্ন হয়। পর্যটন কেন্দ্রটি গড়ে তুলতে প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা খরচ হয়েছে। নতুন দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। রাত কাটানোর জন্য শীতাতপ নিয়ন্ত্রিতকক্ষ, রেস্তোরাঁ, স্যুভেনির শপ রয়েছে। দলবেঁধে বনভোজন করার জন্য বিশেষ ছাউনিও নির্মাণ করা হয়েছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস