ইডি দফতরে হাজিরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছেন গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (ED) দফতরে হাজিরা দিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির দফতরে চতুর্থ বারের জন্য হাজিরা দেন হুগলির যুব নেতা। এদিন তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছেন গোয়েন্দারা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, এই মামলায় হুগলির অপর এক যুব নেতা কুন্তল ঘোষের পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ও ইতিমধ্যেই রেড করেছে ইডি আধিকারিকরা। গত সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার পরপর তিনদিন সল্টলেকের ইডি দফতরে হাজিরা দেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে বেশ কিছু নথি ও ব্যাঙ্ক ডিটেলস নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে তাপস মন্ডলকে মঙ্গলবার আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গোপাল দলপতি ও কুন্তল ঘোষকে। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি ইডির গোয়েন্দাদের। তারপরেই আয়কর রিটার্ন এবং তাঁর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি তলব করা হয়। আর সেই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে শান্তনুকে, এমনটাই খবর ইডি সূত্রে।

প্রসঙ্গত, শান্তনু বন্দ্যোপাধ্যায় জিরাট কলেজে ছাত্র রাজনীতি করতেন।পরে ব্লকের পাশাপাশি জেলাতেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন দীর্ঘদিন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতিরও দায়িত্বে ছিলেন কিছুদিন। হুগলি জেলার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে।

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের