TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

প্রথম স্থানে পরশুরাম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, দ্বিতীয়স্থানে তারে ধরি ধরি মনে করি, গঙ্গা, তৃতীয় পজিশনে রয়েছে কুসুম, জোয়ার ভাঁটা, চতুর্থস্থানে রয়েছে ঘূর্ণি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে জোড়া ধামাকা। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে স্টার জলসার ‘পরশুরাম’। পাশাপাশি একই স্থানে রয়েছে ‘বিদ্যা ব্যানার্জি’। বেশ বোঝাই যাচ্ছে, বিদ্যার বিয়ে ভালই এনজয় করছে দর্শক। অন্য দিকে TRP-র সেরা পাঁচে জায়গা বহাল রেখেছে ‘তারে ধরি ধরি মনে করি’। আজ বৃহস্পতিবার (২৮ মে)। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

এদিকে শুরু থেকেই TRP-তে ভালই রাজত্ব করছিল পরশুরাম। কিন্তু পরিণীতা, তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকগুলি আসার পর ‘পরশুরাম’-এর হাল খারাপ হয়ে গিয়েছিল। বেশ কয়েক সপ্তাহ ধরে TRP এর শীর্ষে দেখা যায়নি পরশুরামকে। সেই জায়গায় রাজত্ব করছিল পরিণীতারা। কিন্তু ভোলবদল করে টিআরপি-র শীর্ষে ফিরে এলো পরশুরাম। পাশাপাশি প্রফেসর বিদ্যা ব্যানার্জি-ও TRP-তে ভাল পজিশনে রয়েছে। একেবারে টিআরপি-র তলানিতে চলে যাওয়া থেকে একেবারে প্রথম পজিশনে ফিরে এসেছে বিদ্যা। এবার চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা করে নিল। প্রথম স্থানে পরশুরাম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, দ্বিতীয়স্থানে তারে ধরি ধরি মনে করি, গঙ্গা, তৃতীয় পজিশনে রয়েছে কুসুম, জোয়ার ভাঁটা, চতুর্থস্থানে রয়েছে ঘূর্ণি, পরিণীতা, কনে দেখা আলো, প্রতিজ্ঞা, সংসারের সংকীর্তন, পঞ্চমে রয়েছে ও মোর দরদিয়া।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম, বিদ্যা ব্যানার্জি, ৪.৮

দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি, গঙ্গা ৪.৫

তৃতীয়: কুসুম, জোয়ার ভাঁটা ৪.৩

চতুর্থ: ঘূর্ণি, পরিণীতা, কনে দেখা আলো, প্রতিজ্ঞা, সংসারের সংকীর্তন ৪.২

পঞ্চম: ও মোর দরদিয়া ৪.০

ষষ্ঠ: লক্ষ্মী ঝাঁপি

সপ্তম: কমলা নিবাস

অষ্টম: বাবলি সুন্দরী

নবম: কম্পাস

দশম: সাত পাকে বাঁধা

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর