বিছানায় শোয়ার পরিবর্তে অভিনয়ের সুযোগ! কাস্টিং কাউচের শিকার নয়নতারা

অভিনেত্রীকে একবার যৌন অনুগ্রহের বিনিময়ে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎক্ষণাৎ-ই অভিনেত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকের ধারণা বিনোদন ইন্ডাস্ট্রি মানেই নোংরা জগত। এখানে সুনামের পাশাপাশি ভুরি ভুরি দুর্নাম। একাধিক শীর্ষমানের তারকাদের অতীত ঘাটলে উঠে আসবে নানা ধরণের অজানা তথ্য। যদিও অনেকেই প্রতিষ্ঠিত হওয়ার পর অতীত প্রকাশ্যে এনেছেন। অনেকেই একাধিক প্রলোভনে পা দেওয়ার কথা শিকার করেছেন, আবার অনেক পরিচালক-প্রযোজকদের কুপ্রস্তাবকে উপেক্ষা করেও সফল হয়েছেন। সম্প্রতি কাস্টিং কাউচের শিকার হওয়ার কথা প্রকাশ্যে আনলেন দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের ‘রাওডি বেবি’-নামেও পরিচিত তিনি।

গতবছরেই জনপ্রিয় পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন অভিনেত্রী। গর্ব করার মতো দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর বিশাল ফিল্মোগ্রাফিও রয়েছে। খুব শীঘ্রই অভিনেত্রী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। ছবিতে তিনি জুটি বাঁধছেন, বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের স্মৃতি সামনে আনলেন নয়নতারা। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীকে একবার যৌন অনুগ্রহের বিনিময়ে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎক্ষণাৎ-ই অভিনেত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। কারণ নয়নতারা তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে যথেষ্ট বিশ্বাসী ছিলেন। শুধু এই প্রথম নয়, একাধিক অভিনেত্রী এর আগে কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

এর আগে ‘বিগ বস ১৬’ খ্যাত অঙ্কিত গুপ্তা জানিয়েছিলেন, তাঁকেও একটি চলচ্চিত্র প্রকল্পের প্রতিশ্রুতিতে আপস করতে বলা হয়েছিল। কাজের ফ্রন্টে, ভক্তরা নয়নতারাকে অ্যাটলির জওয়ানে এসআরকে-র বিপরীতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিতে শাহরুখ খান, বিজয় সেতুপতি, দীপিকা প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারও থাকবেন। ২০২২ সালের জুন মাসে মহাবালিপুরমে দীর্ঘদিনের প্রেমিক ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নয়নতারা। এছাড়াও গতবছর বিয়ের ঠিক চারমাসের মাথাতেই সারোগেসির মাধ্যমে যমজ ছেলেকে স্বাগত জানিয়েছেন এই তারকা দম্পতি। রাউডি পিকচার্স প্রোডাকশন হাউসের ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে সম্প্রতি নিজের বিয়ে সম্পর্কে নয়নতারা বলেন, “আমি মনে করি প্রেম যা-ই হোক না কেন ভিগনেশ শিবন তাঁর রূপকার। যখন থেকে আমরা একে অপরকে চিনতে পেরেছি, যখন থেকে আমরা প্রেমে পড়েছি। আমাকে আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কেউ যদি আমার সমালোচনা করে বা কোনো খারাপ পরিস্থিতিতে, তিনি আমার পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে।”

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান