ঢাকায় একসঙ্গে শাকিব খান এবং ক্রিকেট তারকা শোয়েব মালিক, কী কথা হল

যদিও শাকিবকে শোয়েব তেমন চেনেন না বলেই বিমানবন্দরে একজন কর্মকর্তা শোয়েবকে বলেন, শাকিব খান, বাংলাদেশের নাম্বার ওয়ান ফিল্ম সুপারস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। যিনি কলকাতা ও বাংলাদেশ উভয় ইন্ডাস্ট্রিতেই সমানভাবে চর্চিত। তবে তিনি বেশি চর্চিত ব্যক্তিগত জীবনে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে, ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে তাঁর গোপন বিয়ের কথা। জানা যায়, তাঁদের একটি সন্তানও আছে। তবে প্রকাশ্যে শিকাব খান এই বিষয়ে কিছুই শিকার করেননি। সিনেমার মতো তাঁর ব্যাক্তিগত জীবনও রঙীন। এছাড়াও একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা মাঝে মধ্যেই শিরোনাম হয়। সিনেমার শ্যুটিংয়ে প্রায়শই দেশে-বিদেশে ঘুরে বেড়ান অভিনেতা।

সম্প্রতি তাঁর আচমকাই পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দেখা হয়ে গেল শাকিব খানের। তাঁর আরও একটি পরিচিতি, প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী। আসলে ১৪ জানুয়ারি একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই পোঁছন শাকিব খান। দুবাইয়ের অনুষ্ঠান শেষে তিনি কয়েক দিনের জন্য উড়াল দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে প্রয়োজনীয় কাজ সেরে আবারও ফিরে আসেন দুবাইতে। তখনই দেখা হয়, শাকিব খান ও শোয়েব মালিকের। যদিও দুবাই বিমানবন্দর কিংবা বিমানের ভেতরে দুজনের দেখা হয়নি। তাঁদের আচমকাই সাক্ষাত হয়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। দেখা হতেই দুজনে দুজনের সঙ্গে করমর্দন ও কোলাকুলি সেরে নেন। দেশ আলাদা হলেও দুজনেই যে বিশ্বের নামি-দামি তারকা।

বিমানে একজন বিজনেস ক্লাসে এবং অন্যজন ফার্স্ট ক্লাসে যাত্রা করেন। তাই দেখা হয়নি তাঁদের। তবে ঢাকায় আসার উদ্দেশ্য কী শোয়েবের? আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-এ রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট তারকা শোয়েব মালিক। যদিও শাকিবকে শোয়েব তেমন চেনেন না বলেই বিমানবন্দরে একজন কর্মকর্তা শোয়েবকে বলেন, শাকিব খান, বাংলাদেশের নাম্বার ওয়ান ফিল্ম সুপারস্টার।

এরপরেই শোয়েবের উত্তর অবাক করে দেয়। পাকিস্তানি ক্রিকেট তারকা উত্তরে বলেন, ‘আমি তাঁকে চিনি’। উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে শোয়েব আরও বলেন, ‘শাকিব ভাই, কেমন আছেন? আপনি না ইউএসএ ছিলেন?’ উত্তরে শাকিব বলেন, ‘আমি ভালো আছি। আমি ইউএসএ ছিলাম আপনি জানলেন কীভাবে?’ শোয়েব বলেন, ‘আমি জেনেছি।’ পরিচয়পর্ব দুজন মিনিট পাঁচেকের কথাবার্তা শেষ করে দুজন দুজনের কাছ থেকে বিদায় নেয়। শেষে জানিয়ে গেলেন, ‘পরিচয় হয়ে ভালো লাগল।’

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি