সৌরভের বায়োপিক তৈরির বাজেট ১৪০ কোটি

জোর দেওয়া হবে মহারাজের ২৪ বছরের সময়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর বায়োপিক তৈরির জন্য বাজেট ১৪০ কোটি। তিনি ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় (SOURAV GANGULY)। জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বর- ডিসেম্বর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে শ্যুটিং। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। সেই কাজ এগিয়েছে বেশ কিছুটা। সৌরভের ভূমিকায় অভিনয় করার তালিকায় উঠে আসছে কার্তিক আরিয়ানের (KARTIK AARYAN) নাম।

আপাতত ভাবে মনে করা হচ্ছে বাজেট ১৪০ কোটি। তবে সেই বাজেট পরবর্তীকালে বাড়তে পারে আরও। উল্লেখ্য, চিত্রনাট্যের কাজের জন্য গত ২৩ জানুয়ারি মুম্বই গিয়েছিলেন মহারাজ। তাঁর সঙ্গে বৈঠক হয়েছিল লাভ ফিল্মস-এর অন্যতম কর্ণধার অঙ্কুর গর্গের।

কে অভিনয় করতে পারেন মূল চরিত্রে? ‘দাদা’ সাজার দৌড়ে নাম রয়েছে রণবীর কাপুর, হৃত্ত্বিক রোশনের। শুরু থেকে পছন্দের তালিকায় রণবীরের নাম থাকলেও তালিকায় নাম রয়েছে কার্তিক আরিয়ানেরও। যেহেতু পর্দায় ফুটে উঠবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কম বয়স, তাই বয়সের সঙ্গে মিলিয়ে অভিনয়ের জন্য খোঁজা হচ্ছে কমবয়সী, মানানসই অথচ সেরা অভিনেতাকে।

জানা গিয়েছে, বায়োপিক মহারাজ লিখছেন না। গল্পের আকারে তিনি জীবনের কথা বলে গিয়েছেন। তা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। তারপরে শুরু হয়েছে চিত্রনাট্য লেখা। পর্দায় ফুটে উঠবে মহারাজের ক্রিকেট প্রশিক্ষণ থেকে বাংলা ও জাতীয় দলে সুযোগ পাওয়া, অধিনায়ক হওয়া এবং গ্রেগ চ্যাপেল জমানায় তাঁর বাদ পড়া থেকে বিসিসিআই সভাপতি হওয়া। ফুটে উঠবে মাঠের বাইরে মহারাজের জীবনও। জোর দেওয়া হবে মহারাজের ২৪ বছরের সময়ে।

এই প্রসঙ্গে সৌরভ জায়া ও প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, তাঁর প্রিয় অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিন্তু এই বায়োপিকে তা সম্ভব নয়। কারণ, পর্দায় ফুটিয়ে তুলতে হবে কমবয়সী সৌরভকে। বিশেষ লক্ষ্য রাখতে হবে ‘লুক’-এর দিকেও। তিনি বলেন, চরিত্রে কে অভিনয় করবেন, সেই সিদ্ধান্ত নেবেন পরিচালক বা প্রযোজক। ডোনা জানিয়েছেন, চিত্রনাট্যের কাজ সৌরভ নিজে দেখছেন।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা