বিজেপি ছাড়ার হিড়িক, এবার দল ছাড়লেন কাঞ্চনা মৈত্র

কাঞ্চনা লিখেছেন, দল এবং রাজনীতি থেকে তিনি বিদায় নিতে চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ছাড়ার হিড়িক কি পড়েই গেল? গত রবিবার দল ছেড়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে নিয়েছিলেন তৃণমূলের উত্তরীয়। তার পরের দিনই দল ছাড়লেন বিজেপি (BJP) নেত্রী কাঞ্চনা মৈত্র।

গত ২০১৯ সালের ১৮ জুলাই বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী কাঞ্চনা। অংশ নিয়েছেন পদ্মশিবিরের বহু কর্মসূচিতে। তবে ৩ বছরও কাটল না। তার আগেই দল ছাড়লেন নেত্রী।

নিজের ফেসবুক প্রোফাইলে কাঞ্চনা লিখেছেন, দল এবং রাজনীতিকে তিনি নিজের জীবন থেকে বিদায় জানাতে চান। থাকতে চান পরিবার এবং কাজ নিয়েই। তাঁর বক্তব্য, অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, নেত্রী বা সেলিব্রেটি হিসেবে নয়। তিনি রাজনীতি করেছেন কর্মী হয়ে। তবে কি ভবিষ্যতে হাতে জোড়াফুল তুলে নেবেন কাঞ্চনা? অভিনেত্রীর বক্তব্য, ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবেননি। তবে টলিপাড়ায় গুঞ্জন, তৃণমূলে নাম লেখাতে পারেন কাঞ্চনা।

বিধায়ক সুমনের পরে কাঞ্চনা দল ছাড়ায় গতকালের পরে আজ ফের অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি। সবুজ শিবিরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিজেপি নেতানেত্রী ছাড়াও বিজেপির কমবেশি আরও ১৩ বিধায়ক এবং কয়েকজন সাংসদ তৃণমূলে যোগ দিতে চান।    

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা