দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বড় পর্দায় তৈরি হচ্ছে ভোজপুরি পাওয়ারস্টার পবন সিংহের বায়োপিক, যেখানে অভিনেতা-গায়কের রাজনৈতিক-ব্যক্তিগত উভয় জীবনের সমস্ত দিক তুলে ধরা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় পর্দায় তৈরি হচ্ছে ভোজপুরি পাওয়ারস্টার পবন সিংহের বায়োপিক, যেখানে অভিনেতা-গায়কের রাজনৈতিক-ব্যক্তিগত উভয় জীবনের সমস্ত দিক তুলে ধরা হবে। যেখানে দারিদ্র্যতা, অনেক সংগ্রাম করে তারকাখ্যাতির শিখরে পৌঁছনো, কর্মজীবনে বহু উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের বিতর্কিত সমস্ত দিক তুলে ধরা হবে। অর্থাৎ বড় পর্দায় তাঁর এই অনুপ্রেরণামূলক যাত্রাকে তুলে ধরা হবে। যদিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পবনের বায়োপিকের শুটিং। ছবির শুটিং হচ্ছে তাঁর পৈতৃক গ্রাম জোখারি থেকে। মজার বিষয় হল, নিজের বায়োপিকে নিজেই অভিনয় করছেন পবন সিংহ। পৈতৃক গ্রামে শুটিংয়ের সময়ে তাঁকে দেখতে বিশাল ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা। অনেকেই মোবাইল ফোনে শুটিংয়ের দৃশ্য ধারণ করেছেন। বিপুল জনসমাগমের কারণে পবন সিংহের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে।

তবে, পবন সিং তাঁর ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁদের ভালবাসা গ্রহণ করেছেন। গ্রামবাসীরা জানিয়েছেন যে, পবন সিংহের সঙ্গে তাঁর গ্রামের বরাবরই একটি যোগাযোগ রয়েছে। ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও তিনি প্রায়শই গ্রামে আসেন। তাই, তাঁর গ্রাম থেকেই তাঁর জীবন নিয়ে চলচ্চিত্রের শুটিং হওয়াটা গ্রামবাসীদের জন্য গর্বের বিষয়। পবন সিংহ তাঁর কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে জায়গা করেছেন। তাঁর গল্প তরুণদের জন্য অনুপ্রেরণামূলক। আসলে পবন সিংয়ের পেশাগত জীবনের থেকেও বেশি চর্চিত তাঁর প্রেম, বিয়ে। অক্ষরা সিংয়ের সঙ্গে তাঁর প্রেম বরাবরই জনসমক্ষে আলোচিত হয়েছে। যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। তাঁর প্রথম স্ত্রী নীলম আত্মহত্যা করেছিলেন।

দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে এখনও আদালতে বিচারাধীন। এছাড়া তিনি রাজনীতিতেও দাপুটে। যদিও বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গে থেকে লোকসভা ভোটে এবং বিজেপির টিকিটে বিহারের বিধানসভা ভোটে দাঁড়িয়েও জিততে পারেননি। তবুও তিনি হাল ছাড়েন নি। শোনা যাচ্ছে, বিহারে বিধান পরিষদের নির্বাচনে বিজেপির হয়ে লড়তে চলেছেন তিনি। বর্তমানে পবন সিং কাজের দিক থেকেও ব্যস্ত। শীঘ্রই তাঁকে দীনেশ লাল যাদব নিরহুয়া, অম্রপালি দুবে, কাজল রাঘওয়ানি এবং তেজ প্রতাপ যাদবের সঙ্গে রিয়্যালিটি সিরিজ ‘ভোজপুরি বাওয়াল’-এ দেখা যাবে।

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার