কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ হাওড়া ,হুগলি এবং দুই চব্বিশ পরগনা জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা।একই সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। কলকাতার বাসিন্দাদের পাশাপাশি এই ৪ জেলার সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।বেশ কিছু দিন ধরেই তীব্র গরমে পুড়েছে দক্ষিণবঙ্গ। রোদের তেজের সঙ্গী ছিল অত্যধিক আর্দ্রতা। এরজেরে অস্বস্তি চরমে উঠেছিল। দরদর করে হচ্ছিল ঘাম। শুক্রবার ও শনিবারের ঝড় – বৃষ্টির কারণে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে।হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাতে ঢুকছে। পাশাপাশি  ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই কারণে রাজ্যের বিস্তির্ণ এলাকাতে প্রবল বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অস্বস্তিকর গরম থেকে এবার কিছুটা হলেও মুক্তি মিলতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)জানিয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ছুটির দিন বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিও। এছাড়াও সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কেরালায় এবার দেরি করে ঢুকেছে বর্ষা। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা। সূত্রের খবর, আগামী ১০-১৭ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। দক্ষিণবঙ্গ যখন প্রখর তাপে পুড়েছে, তখন উত্তরবঙ্গে বৃষ্টি চলেছে। আগামী ৭দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।  আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সোমবার ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। উত্তরের সব জেলাতে বৃষ্টিপাত হওয়ার কারণে মনোরম আবহাওয়া বজায় রয়েছে সেখানে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দেশের অন্যান্য জায়গার তুলনায় বাংলাতে এবার বৃষ্টি বেশি হবে। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথটি দক্ষিণবঙ্গের(South Bengal) উপর দিয়েই। এবার দক্ষিণবঙ্গে এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা বেশি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য রয়েছে ‘কমলা সতর্কতা’।

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া বাংলার স্বাদ! রইল কই-হেলেঞ্চার সাবেকি রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারতের জন্য সুখবর, সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার

Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

গরম ভাতে অমৃত! বানান চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের