হাঁসখালিতে পরকিয়া সম্পর্কের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ গতকাল হাঁসখালি থানার বেনালীগ্রামে সিপুল মন্ডল নামে এক বছর ৫০ এর ব্যাক্তি ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে প্রথমে বগুলা গ্রামীন হাসপাতাল ও পরে তার অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে(Shaktinagar Hospital) স্থানান্তরিত করা হয় ।গভীর রাতে তিনি মারা যান ।এই ঘটনায় মৃতের পরিবারের তরফে হাসখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

অভিযুক্ত প্রশান্ত বিশ্বাস এই ঘটনার সাথে যুক্ত বলে মৃতের পরিবারের অভিযোগ। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারে নি।স্বামীকে কোপাতে দেখে স্ত্রী মিনতী মন্ডল চিৎকার করতে থাকে। তিনিও স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন। কি কারনে এই ঘটনা তা তদন্ত করছে পুলিশ।তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া সম্পর্কের কারন থাকলেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

আজ এই ঘটনায় রানাঘাট(Ranaghat) পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.) রুপান্তর সেনগুপ্ত এক সাংবাদিক বৈঠক করেন ।তিনি জানান, পুলিশ সমস্ত সম্ভাব্য কারণকে সামনে রেখে এই ঘটনা তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর এবং তদন্ত আরো এগোনোর পর এই খুনের মোটিভ পরিষ্কারভাবে জানা যাবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের