মোথাবাড়িতে শেয়ালের আক্রমণে গুরুতর আহত স্কুল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: স্কুল থেকে বাড়ি ফেরার পথে শেয়ালের আক্রমণে গুরুতর আহত এক স্কুল পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদা জেলার মোথাবাড়ি থানার(Mothabari P.S.) টিটাহিপাড়া এলাকায়। আহত স্কুলছাত্র চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহত শিশু জুনাউল হোসেন বয়স (৪) বছর। পরিবারে রয়েছে মা সাজিনুর বিবি ও বাবা তাজমহল হক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় প্রাথমিক স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ওই স্কুল ছাত্র। বাড়ি ফেরার সময় ফাঁকা জায়গায় ওই স্কুল ছাত্রকে আক্রমণ করে শিয়ালের একটি দল।

শিয়ালের(Jackle) কামড়ে গুরুতর আহত হয় ওই স্কুল ছাত্র। স্কুল ছাত্রের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে শিয়ালের হাত থেকে তাঁকে বাঁচায়। সেখান থেকেই তড়িঘড়ি উদ্ধার করে ওই স্কুল ছাত্রকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। শিশুর গোটা শরীরের শিয়ালের কামড়ে রক্তাক্ত হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশু।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের