১০৬৭ রান করল এক দল, প্রতিপক্ষ ৪ রানেই অল আউট

মেয়র্স কাপের শুরুর দিনেই এই স্কুল ম্যাচ রেকর্ড করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দল রান করল ১০৬৭। অন্য দল রান করল মাত্র ৪। জয়ের ব্যবধান ১০৬৩! তা ঘটল কল্লোলিনী কলকাতার মাঠে। মেয়র্স কাপের শুরুর দিনেই এই স্কুল ম্যাচ রেকর্ড করল।

খেলা হয়েছিল নোপানি হাইস্কুল ও নব নালন্দা হাইস্কুলের মধ্যে। এই খেলাই দৃষ্টান্ত হয়ে থাকল বাংলা তথা ভারতের স্কুল ক্রিকেটে (CRICKET)। প্রথমে ব্যাট পেয়ে ২২ ওভারে ৫৬৭ রান করেছিল  নব নালন্দা স্কুল। আর তারপরেই কিছু না বলে ওয়াক আউট করে নোপানি হাইস্কুল। অথচ মাঠ ছাড়ার যথাযথ কারণ নেই। আর এতেই চটেন আম্পায়াররা। তাঁদের সিদ্ধান্তে ৫০০ রান পেনাল্টি পায় নব নালন্দা।  ৫৬৭ রানের পরে আরও ৫০০ পেয়ে নব নালন্দার মোট রান হয় ১০৬৭। রেকর্ড করে ব্যাপক জয় হয় নব নালন্দার।

এর আগে পেনাল্টি হিসেবে এত রান পায়নি কোনও দল। এ যেন রেকর্ডেরও রেকর্ড! এই প্রসঙ্গে নব নালন্দার কোচ গৌতম দাস বলেন, প্রতিপক্ষ স্কুল ব্যাটে- বলে লড়াই করতে না পেরে আশা হারিয়েছিল। তাই মাঠ ছাড়ে, যা কাম্য নয়। বলেন, আম্পায়ারদের সিদ্ধান্তে রেকর্ড হয়েছে ঠিকই। তবে এভাবে জয় চায়নি নব নালন্দা।  

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী