সুখবর, পেট্রোলে ১০ ও ডিজেলে ৫ টাকা দাম কমাল রাজ্য সরকার

গত শনিবার কেন্দ্রের তরফে বারবার একাধিক রাজ্যকে চাপ দেওয়া হয় পেট্রোল-ডিজেলের দাম কমানোর জন্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭০ বছরে প্রথমবার, বড় সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দীপাবলির অফার বলে পেট্রোল-ডিজেলে উৎপাদন শুল্ক কমায় কেন্দ্র। তারপরেই একাধিক বিজেপি শাসিত রাজ্যে কমানো হয় জ্বালানির দাম। গত শনিবার কেন্দ্রের তরফে বারবার একাধিক রাজ্যকে চাপ দেওয়া হয় পেট্রোল-ডিজেলের দাম কমানোর জন্য। এবার সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পঞ্জাবের কংগ্রেস সরকার। আগামী বছরেও সেরাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই বড় চমক দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি।

তিনি রবিবার জানিয়েছেন, পঞ্জাবে দীপাবলির সময় উপহার দিচ্ছে সরকার। পেট্রোল ১০ টাকা ও ডিজেলে ৫ টাকা রাজস্ব কর কমানো হচ্ছে। ৭০ বছরে যেটা হয় নি, সেটা করে দেখাল পঞ্জাবের কংগ্রেস সরকার। এর ফলে আগামী সোমবার থেকে পঞ্জাবে পেট্রোল-ডিজেলের দাম দিল্লির থেকে সস্তা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার পর পঞ্জাবে পেট্রোলের দাম পৌঁছাল ৯৫ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম ৮৩.৭৫ টাকা। যা অনেকটাই স্বস্তি দিল রাজ্যবাসীকে, মনে করছে বিশেষজ্ঞমহল।

দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও জম্মু-কাশ্মীরে পেট্রল-ডিজেলের দাম এখনও উর্দ্ধমুখী। যদিও যোগী রাজ্যে জ্বালানির দাম কমানো হয়েছে রাজ্যের তরফে, কিন্তু পঞ্জাবের তুলনায় এখনও অনেকটাই বেশি। যদিও রাজস্থানের কংগ্রেস সরকারের তরফে পেট্রল-ডিজেলের দাম কমানো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মত, রাজ্যের হাতে আয়ের অন্যতম প্রধান উৎস পেট্রোল-ডিজেল। এছাড়া আর আবগারি ছাড়া কোনওক্ষেত্রেই আয় থাকে না রাজ্যের। তাই আচমকাই পেট্রোল-ডিজেলের থেকে রাজস্ব আদায় তুলে নিলে বার্ষিক অনেকটাই ক্ষতি হতে পারে। তাই ভোটের আগে কেন্দ্র এই সিদ্ধান্ত নিলেও কিছু রাজ্যে পিছিয়ে এসেছে। কিন্তু সেদিক দিয়ে সাহস দেখিয়েছে পঞ্জাব সরকার।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…