ধ্বংসস্তুপে জন্ম নেওয়া অনাথ শিশুকে দত্তক নিতে আবেদনপত্রের পাহাড়

যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুস্থ হওয়া আয়াকে তার এক নিকট আত্মীয়ের হাতেই তুলে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির রোষে নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল উত্তর সিরিয়ার আলেপ্পার  জিনদায়ার্স। মৃত্যুনগরীর চেহারা নেওয়া ধ্বংসস্তুপের ভিতরেই মিলেছিল নতুন প্রাণের স্পন্দন। ইট-পাথরের বড়-বড় চাঙড় সরিয়ে এক ফুটফুটে শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন উদ্ধারকারীরা। যদিও জন্মের পরেই প্রকৃতির নির্মম অভিশাপে অনাথ হয়ে গিয়েছিল সদ্যোজাত শিশুটি। বাবা-মা সহ তিন ভাইবোনকে হারিয়েছিল। সেই অনাথ শিশুকে দত্তক নিতেই আবেদনপত্রের পাহাড় জমেছে। ফুটফুটে শিশুটিকে নিজের সন্তান হিসেবে বড় করে তুলতে চান বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কয়েক হাজার মানুষ।

গত সোমবার ভোরে প্রলয়ঙ্কারী ভুমিকম্প আঘাত হেনেছিল সিরিয়ার আলেপ্পার জিনদায়ার্সে। চোখের নিমিষে গুঁড়িয়ে সুবিশাল ভবন, অট্টালিকা। ওই ধ্বংসস্তুপের ভিতর থেকেই এক নবজাতকের ক্ষীণ প্রাণের স্পন্দন শুনতে পেয়েছিলেন উদ্ধারকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার হওয়া এক রত্তি শিশুকে নিয়ে ছুটছেন এক উদ্ধারকারী। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই শিশুটি বর্তমানে স্থানীয এক হাসপাতালে চিকি‍ৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তার নাম রাখা হয়েছে আয়া।

হাসপাতালের অন্যতম পরিচালক খালিদ আয়াত্তাহের স্ত্রী নিজের কন্যা সন্তানের মতো বুকের দুধ দিয়ে বাঁচিয়ে রেখেছেন আয়াকে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মা-বাবা হারা সদ্যোজাতকে নিজের সন্তান হিসেবে নিতে চেয়ে আবেদন জানিয়েছেন। প্রকৃতির অভিশাপে জন্মের পরে অনাথ হওয়া এক রত্তি শিশুকে পৃথিবীর সব ভালবাসা-যত্ন উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুস্থ হওয়া আয়াকে তার এক নিকট আত্মীয়ের হাতেই তুলে দেওয়া হবে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়