আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৪ ফেব্রুয়ারিতেই ১ ফাল্গুন, বসন্তের প্রথম দিন

নিসর্গ নির্যাস: ‘কেউ বলে ফাল্গুন/ কেউ বলে পলাশের মাস…’। প্রেম তো সারা বছর। সবসময়। তবে বসন্ত যেন সেই প্রেমে জোয়ার আনে। বসন্তের (SPRING) প্রথম দিন ১ ফাল্গুন। অন্যদিকে, ১৪ ফেব্রুয়ারি মানে প্রেম দিবস (VALENTINE’S DAY)। চলতি বছরে ১ ফাল্গুন আর ১৪ ফেব্রুয়ারির দিন এক। এই দিনে দখিণা হাওয়ায় গুণগুণ করে গেয়ে উঠতে পারেন, ‘বসন্ত এসে গেছে…’। 

প্রেমের কোনও ভাষা হয় না। থাকে না তারিখ আর সীমানা। এ বছরের প্রেম দিবস যেন মিলিয়ে দিল বাংলা ও ইংরেজিকে। বসন্তের প্রথম দিন ১ ফাল্গুনের দিনেই ১৪ ফেব্রুয়ারি। বাংলা আর ইংরেজি ক্যালেন্ডার মিলে শুধুই প্রেম। বসন্ত না কি প্রেম ও বিরহকে দ্বিগুণ করে তোলে। আবার প্রেমের দিনে কেউ মাতেন উদযাপনে, কেউ বা স্মৃতিচারণায়।

তবে ‘ফাগুন লেগেছে বনে বনে…’র প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি কিন্তু শুধুই প্রেমের দিন নয়। এই দিনটি ‘সুন্দরবন দিবস’ (বাংলাদেশ)। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস উপলক্ষ্যে এই দিনটিতে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অবশ্য কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের ‘নিদান’, ১৪ ফেব্রুয়ারি ‘গো আলিঙ্গন দিবস’।

১৪ ফেব্রুয়ারি কেউ মজবেন প্রেমে। কেউ উপভোগ করবেন বসন্তের প্রথম দিন। কেউ করবেন আরাধনা। আর কেউ জড়িয়ে ধরবেন গরুকে!

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ