বিগ বস ১৬ সেরার শিরোপা জিতলেন এমসি স্ট্যান, দ্বিতীয় হলেন শিব ঠাকরে

ঘোড়ার মধ্যে বিগ বসের চোখ।শোয়ের শেষে একটা গান গেয়ে সকলের মন জয় করে নেন স্ট্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হল দেশের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর যাত্রা। এ বছর ১৬ তম মরসুম পার করল বিগ বস। প্রায় সাড়ে চার মাসের ধুন্ধুমার লড়াই, ঝগড়া, প্ল্যানিং প্লটিংয়ের পর অবশেষে অপেক্ষার অবসান। একটি ঘরের মধ্যে নানা ধরনের মানুষের সঙ্গে বসবাস রাখা, না ফোন, না বিগবস ঘরের কারুর সঙ্গে যোগাযোগ রাখা সবটাই প্রতিযোগিদের শর্ত। ১৭ জন প্রতিযোগীর মধ্যে টিকেছিল মাত্র ৫ জন। গতকাল সকাল থেকেই সোশ্যাল মিডিয়া মেতে উঠেছিল প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর জেতার লক্ষ্যে।

কিন্তু শেষমেষ বিগ বস সেরার শিরোপা উঠল এমসি স্ট্যানের মাথায়। দ্বিতীয় স্থানে রইলেন শিব ঠাকরে, এবং তৃতীয় স্থানে রইলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি।কালার্স টিভিতে সম্প্রচারিত এই শো সোম থেকে শুক্র প্রতিদিন রাত দশটায় দেখা যেত। শনি ও রবিবার রাত ৯.৩০ থেকে দেখা যেত। ২০২২ সালের ১ অক্টোবর শুরু হয়েছিল বিগবসের ১৬ তম সিজন। প্রায় সাড়ে চার মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হল গ্র্যান্ড ফিনালে।

এদিন  সলমনের পাশাপাশি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক। ১৭ জন প্রতিযোগীর মধ্যে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছেছিলেন সেরা ৫। প্রিয়াঙ্কা চাহার চৌধুরি, শালিন ভানোত, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যান। এই পাঁচের মধ্যে প্রথমে বাদ যান শালিন ভানোত। তারপর চতুর্থ স্থানে শেষ করেন অর্চনা গৌতম। শেষপর্বে সকল দাপুটে প্রতিযোগিদের হারিয়ে সেরার সেরা খেতাব আদায় করে নেন এমসি স্ট্যান। বিজয়ী হিসেবে তিনি পুরস্কার পেলেন, ৩১ লাখ ৮০ হাজার টাকা। পেলেন একটি গাড়িও। সঙ্গে একটি দুর্দান্ত ট্রফি। ঘোড়ার মধ্যে বিগ বসের চোখ।শোয়ের শেষে একটা গান গেয়ে সকলের মন জয় করে নেন স্ট্যান।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩