শুটিংয়ে গুরুতর আহত শাকিব খান

শাকিব খানের কথায়, ‘চিকিৎসক কয়েক দিন পূর্ণবিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। কিছু ওষুধপথ্য দিয়েছেন।'

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের সুপারস্টার শাকিব খান মারাত্মক আহত হয়েছেন। সূত্রের খবর, তাঁর পরবর্তী সিনেমা ‘আগুন’ ছবির শেষদিনের শুটিংয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, সোমবার বিকেলে ঢাকার আফতাবনগরে ছবিটির শেষ দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা, অ্যাকশন দৃশ্যে শ্যুট করার সময়েই অভিনেতার ডান পা মচকে যায়। তৎক্ষণাৎ তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হলে, আপাতত সুস্থ তিনি। বর্তমানে শাকিব নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন। আপাতত সমস্ত শুটিং স্থগিত করেছেন অভিনেতা। আগুন ছবির শুটিং কিছুটা বাকিটা ছিল। ছবির ইউনিট সূত্রের খবর, আহত অবস্থাতেও কিছু সময়ে শুটিং চালিয়ে যান অভিনেতা। এরপর শুটিং শেষে সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে দ্রুত পায়ের এক্স-রে করান তিনি। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন বলেই জানিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠমহল।

প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। শাকিব খানের পরিবার সূত্রের খবর, চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানান, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। শাকিব খানের কথায়, ‘চিকিৎসক কয়েক দিন পূর্ণবিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। কিছু ওষুধপথ্য দিয়েছেন।’

এদিকে ‘আগুন’ চলচ্চিত্রের ইউনিট জানিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করে পরবর্তী দৃশ্যে শুটিংয়ের জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। সেই সময়ে জাম্প স্প্রিং যে মরিচা পড়া ছিল, তা কেউই খেয়াল করেনি। তার উপর দিয়ে লাফ দিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন নায়ক। কেউ কেউ এই দুর্ঘটনার জন্যে ইউনিটের অবহেলাকে দায়ী করেছেন। আগামী ঈদে মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’। যেখানে আরও অভিনয় করছেন, জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। সোমবার ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিং শুরু হবে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট