IPAC’র নজরদারিতে ‘দিদির দূতে’রা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন

IPAC'র নজরদারিতে থাকছেন 'দিদির দূত'রা। কে কোথায় যাবেন, কি করবেন, কার কার বাড়ি যাবেন, এইসবই ঠি করে দিচ্ছে প্রশান্ত কিশোরের সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বাজেট পেশ হয়ে গিয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেই হিসাবে দেখতে গেলে পঞ্চায়েত নির্বাচনই সেমিফাইনাল ম্যাচ হয়ে উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে। সেই ম্যাচকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। কার্যত তার জন্য সেই নির্বাচনের মাস ৬ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে দলের নানা কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগের কাজ। সেই কাজ ঠিক ভাবে হচ্ছে কিনা, জনসংযোগে নেতাদের কোনও খামতি থাকছে কিনা, নেতারা ঠিকমতো কর্মসূচি পালন করছেন কিনা, মানুষের অভাব-অভিযোগ ঠিক মতন শুনছেন কিনা, এইসবই এবার খতিয়ে দেখার কাজ শুরু হয়ে যাচ্ছে। এই খতিয়ে দেখার কাজ করবে ভোট কুশলী প্রশান্ত কিশোরের(Prashanta Kishore) সংস্থা IPAC। তাঁরা সমস্ত কিছু খতিয়ে দেখে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে। কোন কোন এলাকায় আরও জোর দিতে হবে, রাজ্য সরকারের কোন কোন কাজকে আরও তুলে ধরতে হবে, মানুষের কাছে কোনও কোন প্রকল্পকে আরও বেশি করে পৌঁছে দিতে হবে, কোন কোন অভাব অভিযোগ দ্রুত সমাধান করতে হবে, এইসবই IPAC জানিয়ে দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তারপর সেই রিপোর্ট দেখে দলের জেলা সভাপতিদের প্রয়োজনীয় নির্দেশ দেবে দলের শীর্ষ নেতৃত্ব।  

আরও পড়ুন বেলা ১১টায় মেদিনীপুরে, ১টায় পুরুলিয়ায়, বৃহস্পতিবার জোড়া প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

‘দিদির সুরক্ষাকবচ’(Didir Surakha Kavoch) নামের কর্মসূচি তৃণমূল শুরু করে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে। সেই কর্মসূচির দিকে কড়া নজর রেখেছিল দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি IPAC-ও। এখনও পর্যন্ত সেই কর্মসূচির রিপোর্ট সন্তোষজনক বলেই দেখছে তৃণমূল নেতৃত্ব ও IPAC। এই কর্মসূচিকে সামনে রেখেই অঞ্চল সফরে যাচ্ছেন ‘দিদির দূত’(Diddir Doot)রা। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এবং বিভিন্ন আর্থসামাজিক প্রকল্পের পাওয়া বা না পাওয়া জনিত সমস্যাগুলি দলীয় নেতৃত্বের গোচরে আনছেন আমজনতা। কর্মসূচির বিভিন্ন পর্যায়ে মানুষের মতামত জানার পথই এভাবেই প্রশস্ত করেছে তৃণমূল। সূত্রের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের কোথায় কোথায়, কোন কোন বিষয়ে আমজনতা ক্ষুব্ধ তা জানার জন্য IPAC-এর তরফেই তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি শুরু করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির নানা ঘটনা কিন্তু বলে দিচ্ছে সেই পরামর্শ সঠিক ছিল এবং তা কাজেও লাগছে। ১১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার বুকে ১০৪২টি গ্রাম পঞ্চায়েতে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেসব অঞ্চলে ‘দিদির দূত’রা একদিন করে কাটিয়েছেন।   

আরও পড়ুন উত্তরবঙ্গ রাজ্য বাজেটে কী পেল, দেখে নিন

কিন্তু এই কর্মসূচিকে এখনই থামিয়ে দিতে চাইছে না তৃণমূল। যতদিন না পঞ্চায়েত নির্বাচন ঘোষিত না হচ্ছে ততদিন এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাতে চান তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণেই ‘দিদির সুরক্ষাকবচ’ নিয়ে এখনও কাজ করে চলেছে প্রশান্ত কিশোরের সংস্থা। ওই কর্মসূচিতে এখনও কয়জন মানুষের বাড়িতে যাওয়ার কথা ছিল, কতজনের বাড়িতে যাওয়া হয়েছে, কতজনের বাড়িতে যাওয়া বাকি আছে, নেতাদের জনসংযোগে কোনও খামতি থাছে কিনা, কোথায় নেতাদের উপস্থিতি আশানুরূপ হয়নি, কবে, কোন এলাকায়, কোন নেতা ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে যাবেন, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করে চলেছে IPAC। পৃথকভাবে চিহ্নিত করা হচ্ছে কর্মসূচির অঞ্চলভিত্তিক খামতি। এমনকী কোন এলাকায় কোন নেতা কর্মসূচিতে যাননি, তৈরি করা হচ্ছে তারও তালিকা। সেই সব নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই কথাবার্তা বলছে IPAC। এর পরেই পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতাদের কার কী কাজ সেটা ঠিক করে দেবে তৃণমূল।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ