ভূমিকম্পের ২৬০ ঘণ্টা বাদে তুরস্কের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার কিশোর

চিকি‍ৎসকরা জানিয়েছেন ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছে ওসমান হালেবিয়ে নামে ওই কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: কথায় বলে, ‘যাকো রাখে সাইয়া, মার সাকে না কোই’। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে একের পর এক অলৌকিক ঘটনা ঘটে চলেছে। ভূমিকম্প আঘাত হানার ২৬০ ঘন্টা বাদে ধ্বংসস্তুপের ভিতর থেকে ১২ বছর বয়সী এক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। উদ্ধারের সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকি‍ৎসকরা জানিয়েছেন ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছে ওসমান হালেবিয়ে নামে ওই কিশোর। খবর পেয়েই ওই কিশোরকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যেই শতাব্দীর প্রলয়ঙ্কারী ভুমিকম্পে মৃতের সংখ্যা ৪৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। ধ্বংসস্তুপ সরানোর সঙ্গে সঙ্গে যেমন নিথর মৃতদেহের খোঁজ মিলছে, তেমনই অবিশ্বাস্যভাবে ধ্বংসস্তুপের নিচ থেকে অনেককে জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে। ভূমিকম্পের ১১ দিন বাদেও ধ্বংসস্তুপের নিচে প্রাণের সন্ধান মেলায় দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধারকারীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার ১১ দিনের মাথায় তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে উদ্ধার করা হয় উসমান হালেবিয়ে নামে ১২ বছরের এক কিশোরকে। পাশাপাশি মেহমেত আলী সাকিরোগলু এবং মুস্তাফা আভসি নামে আরও দুই যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া কিশোর বিদেশি নাগরিক। যদিও কোন দেশের নাগরিক তা নিশ্চিতভাবে জানাতে পারেননি প্রশাসনিক আধিকারিকরা।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?