নির্বাচন কমিশন মোদির ক্রীতদাস, বেনজির আক্রমণ উদ্ধবের

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানিয়েছেন বালাসাহেব পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাবার হাতে গড়া দলের নাম-নিশানা হারানোর পরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন উদ্ধব ঠাকরে। শুক্রবারই তিনি অভিযোগ করেছিলেন, ‘শিবসেনার নাম ও স্বীকৃতি একনাথ শিন্ডে গোষ্ঠীকে দিয়ে গণতন্ত্রকে খুন করেছে নির্বাচন কমিশন।’ আর শনিবার এক ধাপ এগিয়ে দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যহীন হয়ে ওঠা নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ক্রীতদাস’ বলে আখ্যা দিয়েছেন।

শিবসেনার নাম ও নিশানা হাতছাড়া হওয়ার পরে ভবিষ্যত কর্মপন্থা ঠিক করতে এদিন নিজের বাসভবন মাতুশ্রীতে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উদ্ধব। ওই বৈঠকের পরেই মাতুশ্রীর বাইরে থাকা শিবসৈনিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ধৈর্য্য রাখুন। মাথাঠাণ্ডা রেখে আসন্ন বৃহন্মুম্বই পুরসভার ভোটে লড়াই করুন। রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে বলুন, আমাদের প্রতীক চুরি করে নিয়েছে এক বিশ্বাসঘাতক। যে চোর ওই প্রতীক চুরি করেছে তাকে চরম শিক্ষা দেওয়া হবে।’

সুপ্রিম কোর্টে মামলা চলার মধ্যে নির্বাচন কমিশন শিবসেনার নাম ও নিশানা একনাথ শিন্ডে গোষ্ঠীকে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার সমালোচনা করে বালাসাহেব পুত্র বলেন, ‘নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ক্রীতদাসে পরিণত হয়েছে। প্রভুরা যা বলছেন ক্রীতদাসরা তাই করছে। বিজেপি নেতাদের দয়াতে যারা চাকরি জীবন শেষে নির্বাচন কমিশনার হিসেবে লক্ষ-লক্ষ টাকা কামানোর মওকা পেয়েছেন, তারা মেরুদণ্ড সোজা রেখে সিদ্ধান্ত নেবেন তা আশা করা অন্যায়। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছি আমরা। বিশ্বাসঘাতক ও ক্রীতদাসদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো।’

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী