চালু তো হচ্ছে, কিন্তু চলবে কতদিন, প্রশ্ন ঘোরে কোচবিহারে

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কোচবিহার ও কলকাতার মধ্যে আরও একবার বিমান পরিষেবা চালু হতে চলেছে। কিন্তু সংশয় থেকেই যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর মাত্র দুটি দিন। তারপরেই কলকাতার(Kolkata) আকাশে ডানা মেলবে উত্তরবঙ্গের কোচবিহার(Coachbehar)গামী বিমান। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কোচবিহার ও কলকাতার মধ্যে আরও একবার বিমান পরিষেবা(Flight Service) চালু হতে চলেছে। আরও একবার কথাটা বলতে হচ্ছে এই কারণেই যে এই রুটে এর আগে একাধিকবার এই ধরনের যাত্রীবাহী বেসরকারি বিমান পরিষেবা চালু হয়েছিল। কিন্তু কোনওটাই বেশিদিন চালু থাকেনি। মূলত যাত্রীদের অভাবে নয়তো চাড়া ভাড়ার জেরে পরিষেবা চালুর কয়েকদিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যেই তা বন্ধ হয়ে গিয়েছে। বিমান পরিষেবা চালুর সময়ে তৃণমূল(TMC) ও বিজেপি(BJP) উভয়ই নিজেদের কৃতিত্বের কথা ফলাও করে প্রচার করেছে। দাবি করেছে, কেবলমাত্র তাঁদের জন্যই এই পরিষেবা চালু হয়েছে। কিন্তু পরিষেবা চালু হয়েও কেন তা বার বার বন্ধ হয়ে যাচ্ছে তার দায়ভার কেউ নিজেদের কাঁধে নিতে চায়নি। বরঞ্চে একে অপরের ঘাড়ে দোষ ঠেলেছে। আগামী সোমবার যখন আরও একবার সেই বিমান পরিষেবা চালু হতে চলেছে তখন কোচবিহারবাসীর মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, ‘চালু তো হচ্ছে, কিন্তু চলবে কতদিন?’

আরও পড়ুন মমতার অপেক্ষায় ছিল ডোকরা গ্রাম বিকনা, রইল শুধুই সাজসজ্জা

এখন পর্যন্ত যা ঠিক আছে তাতে দেখা যাচ্ছে, কলকাতা থেকে প্রতিদিন সাড়ে ১১টা নাগাদ বিমানটি ছাড়বে। কোচবিহার পৌঁছাবে দুপুর ১২টা ১৫ মিনিটে। আবার সেখান থেকে ১২টা ৩০ মিনিটে উড়ে যাবে কোচবিহার থেকে কলকাতার উদ্দেশে। ২১ তারিখ পরিষেবা চালুর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিমানের সওয়ারি হচ্ছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ওই বিমানে কলকাতা থেকে কোচবিহার আসবেন। কিন্তু এত কিছুর মধ্যেই প্রশ্নের উত্তরের সন্ধান করে চলেছেন কোচবিহারবাসী। কলকাতার সঙ্গে সরাসরি বিমান পরিষেবা তাঁরাও চান। কিন্তু এর আগে যতবার এই পরিষেবা চালু হয়েছে ততবারই টিকিটের চড়া দামের জন্য তা ছুঁয়েও দেখতে পারেননি কোচবিহারবাসী। এবার শোনা যাচ্ছে দাম বেশ সাধ্যের মধ্যেই। সেই সঙ্গে রোজ বিমান পরিষেবা থাকায় অনেকেই এগিয়ে আসতে পারেন এই পরিষেবার জন্য। তবুও ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবেই। কোচবিহারবাসীরও তাই মনের কোনে ভয় দানা বাঁধছে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা