রিল নয় রিয়েল, পঞ্জাবের থানায় তরবারি, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও বিক্ষোভকারীরা

বিক্ষোভকারীদের তাণ্ডবে আহত হয়েছেন ছয় পুলিশ কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: সিনেমার পর্দায় যা অহরহ দেখা যায়, বৃহস্পতিবার দুপুরে বাস্তবেই আঁতকে ওঠার মতো সেই দৃশ্য চাক্ষুস করা গেল অমৃতসরের আনজালা থানা চত্বরে। ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের কর্ণধার অমৃতপাল সিংহের ঘনিষ্ঠ লাভপ্রীত তুফানের গ্রেফতারির প্রতিবাদ জানাতে আগ্নেয়াস্ত্র-তরবারি নিয়ে থানায় চড়াও হলেন কয়েকশো বিক্ষোভকারী। শুধু তাই নয়, ব্যারিকেড ভেঙে পুলিশকেও আক্রমণ করলেন। আর বিক্ষোভকারীদের তাণ্ডবে আহত হয়েছেন ছয় পুলিশ কর্মী।

কৃষক আন্দোলনের সময়ে লাল কেল্লায় গোলমালের নায়ক দীপ সাধুর হাতে গড়া ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের বর্তমান নেতৃত্বে রয়েছেন অমৃতপাল সিংহ। এক পুরনো মামলায় তাঁর ঘনিষ্ঠ লাভপ্রীত তুফানকে গ্রেফতার করেছিল অমৃতসরের আনজালা থানার পুলিশ। ওই গ্রেফতারি নিয়ে এদিন দুপুর থেকেই উত্তেজনা ছড়ায়। তুফানের গ্রেফতারির প্রতিবাদ জানাতে আনজালা থানার সামনে জড়ো হন ওয়ারিশ পঞ্জাব দে’র সমর্থকরা। প্রত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র ও তরবারি। কয়েকশো বিক্ষোভকারী আগ্নেয়াস্ত্র ও তরবারি হাতে ব্যারিকেড ভেঙে চড়াও হন থানায়।

বিক্ষোভকারীদের রণংদেহী মূর্তি দেখে ঘাবড়ে যান পুলিশ কর্মীরা। অনেকেই প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়ে যান। বেশ কয়েকজন বিভিন্ন টেবিলের তলায় লুকিয়ে পড়েন। যার নির্দেশে এদিন আনজালা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালিত হচ্ছে সেই অমৃতপাল সিংহের অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তুফানের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে পুলিশ। আগামী এক ঘন্টার মধ্যে এফআইআর প্রত্যাহার করতে হবে। না হলে কী ঘটবে তা বলতে পারছি না। আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় বর্তাবে পুলিশের কাঁধেই।’ সময়সীমা বেঁধে দেওয়ার পরেই ধৃতকে মুক্তি দিয়েছে পুলিশ। 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের